Thursday , 29 January 2026 | [bangla_date]

বিরলে প্রাইভেট কারের ধাক্কায় নিহত ২ জন ও আহত ৪ জনের পরিচয় মিলেছে

বিরল (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের বিরলে প্রাইভেট কারের ধাক্কায় নিহত ২ জন ও আহত ৪ জনের পরিচয় মিলেছে।
মঙ্গলবার বিরল স্থলবন্দর সড়কের ভবানীপুর বানিয়াপাড়া নামক স্থানে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।
নিহত ২ জনের মধ্যে একজন কুড়িগ্রাম জেলার সদর থানার পুরাতন থানাপাড়া সংলগ্ন নিজাম উদ্দিন এর ছেলে ছামছুদ্দিন ইসলাম (৫৩) ও দিনাজপুর জেলার বিরল উপজেলার বহলা হাজিপাড়া গ্রামের নজরুল ইসলাম এর শিশু মেয়ে আলিফা (৭)। তাদের দু’জনকেই দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। এ দুর্ঘটনায় আহতরা হলেন, নিহত ছামছুদ্দিন ইসলাম এর ছেলে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে বাবার সাথে ভর্তি পরীক্ষা দিতে আসা মাহি ইসলাম (১৯), বিরল উপজেলার বহলা হাজিপাড়া গ্রামের আব্দুল জলিল এর ছেলে নিহত শিশু আলিফা এর পিতা মোটরসাইকেল চালক নজরুল ইসলাম (৩০), শংকরপুর গ্রামের বাদল এর ছেলে ভ্যানচালক রাকিব (১৮) এবং ভ্যানের আরোহী আরেফিন (১৯)। আহতরা সকলে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় পুলিশ দুর্ঘটনা কবলিত ঢাকা মেট্রো-গ-১৬-৭৮৩৭ নং প্রিমিও প্রাইভেটকার, মোটরসাইকেল ও একটি অটো চার্জার ভ্যান উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিশ্ব অটিজম সচেতনতা দিবসে জেলা প্রশাসক অটিস্টিক ব্যক্তিদের মানবিক ও সহানুভূতির দৃষ্টিতে দেখা প্রতিটি মানুষের নৈতিক কর্তব্য

এলপিজি: ১২ কেজি সিলিন্ডারের দাম কমল ২৪৪ টাকা

সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বনাম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান —-মো:আনিসুর রহমান (বাকী)

সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বনাম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান —-মো:আনিসুর রহমান (বাকী)

দৈনিক নওরোজ ও সাপ্তাহিক দিনাজপুর এক্সপ্রেস পত্রিকার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ

বীরগঞ্জে মুজিব জন্মশতবর্ষ ও উপজেলা ভিত্তিক বার্ষিক সমন্বয় সভা

ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঘোড়াঘাটে বোরো ধান সংগ্রহে ৭৮০জন কৃষক নির্বাচিত