Thursday , 15 January 2026 | [bangla_date]

বীরগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোট ২০২৬ বিষয়ে অংশীজনদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন।

সভায় থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সানজিদা খানম, উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জামিল উদ্দিন মন্ডল, উপজেলা নির্বাচন অফিসার ভারপ্রাপ্ত পবিত্র রায়সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় গণভোট ২০২৬ এর গুরুত্ব, ভোটারদের সচেতনতা বৃদ্ধি, নির্বাচনকালীন আচরণবিধি প্রতিপালন এবং সাধারণ মানুষের মাঝে নির্বাচন সংক্রান্ত তথ্য পৌঁছে দিতে ব্যাপক প্রচার-প্রচারণার বিষয়ে আলোচনা করা হয়।

এসময় সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে সরকারি রাস্তায় নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছ লাগিয়ে ৩০টি পরিবারের দুর্ভোগ

বোচাগঞ্জে দরিদ্র মানুষের মাঝে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি’র ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ

কাহারোলে ১১জন ডাকাত গ্রেফতার

ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের উদ্যোগে কম্বল ও নগদ অর্থ বিতরণ

বীরগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মা- শিশু নিহত

বাঙালির হৃদয়ে নৌকার বসবাস -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে বাণজ্যিকিভাবে ফুল চাষ হচ্ছে : উদ্যোক্তারা লাভবান হচ্ছনে

মানবেতর জীবন থেকে মুক্তি দিন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন,

হরিপুরে ইউপি সদস্য প্রার্থী ভোটের দুইদিন আগে নিখোঁজ-সন্ধান চেয়ে থানায় জিডি

ফুলবাড়ীতে কালী মন্দিরের দেবোত্তর সম্পত্তি দখলের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন