Sunday , 4 January 2026 | [bangla_date]

বোচাগঞ্জে চাদাঁবাজি মামলায় এনসিপি নেতাসহ আটক দুই

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)র প্রধান সমন্ময়কারী মো. এম এ তাফসির হাসানসহ দুইজন কে চাঁদাবাজির মামলায় আটক করে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করেছে বোচাগঞ্জ থানা পুলিশ।
মামলা সুত্রে জানা গেছে, উপজেলার ২নং-ইশানীয়া ইউনিয়নের বাড়েয়া গ্রামের পরিমল চন্দ্র রায়ের বাড়ীতে ৩ জানুয়ারী রাত সাড়ে ৯টার দিকে মো. মঞ্জুরুল আলী (৩৬), পিতা মো. আব্দুল করিমসহ অজ্ঞাত ৭/৮ জন মানুষ লোহার পাইপ, ষ্টিলের তৈরি লাঠি নিয়ে প্রবেশ করে পরিমল চন্দ্র রায় কে খুজতে থাকে।
তাকে না পেয়ে মামলার বাদী সন্তোষ কে কিল-ঘুষি মারে এবং ট্রাংকের চাবি চায়, না দিলে সবাই কে হত্যা করা হবে মর্মে হুমকী দেয়।। এরপর তারা বাদির কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে। এক পর্যায় এলাকাবাসী চাঁদাবাজদের ধওয়া দেয়। সকলে পালিয়ে গেলেও এলাকাবাসী মঞ্জুরুলকে আটক করে। এসময় আটককৃত ব্যক্তিকে ছাড়িয়ে নিতে উপজেলা জাতীয় নাগরিক পাটি (এনসিপির) মূখ্য সমন্বয়ক এম এ তাফসীর হাসান ঘটনা স্থলে উপস্থিত হলে এলাকাবাসী তাকেউ আটক করে পুলিশে দেয়।
এ বিষয়ে বোচাগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, রাতে আমার কাছে সংবাদ আসে ছদ্ম বেশ ধারী মঞ্জুরুল নামে একজন যুবককে চাঁদাবাজি করার অপরাধে এলাবাসী আটক করেছে। প্রথমে আমি সেখানে আমার অফিসার পাঠাই। পরবর্তীতে আমিও নিজেও ঘটনা স্থলে উপস্থিত হই। উত্তেজিত জনতা সেখানেই তাদের বিচার করতে চেয়েছিল। আমি আর্মির প্যান্ট পরা আটককৃত মঞ্জুর ও তাফসীরকে পুলিশি হেফাজতে নেওয়ার পর। ৪জানুয়ারী ২০২৬ ইং তারিখে সন্তুশ চন্দ্র রায় পিতা মৃতঃ সাকুরা রাম, সাং-বাড়েয়া বাদী হয়ে আটককৃত দুইজন সহ অজ্ঞাত আরো ৩-৪ জনের নামে বোচাগঞ্জ থানায় ৪৪৮.১৭০.১৭১.৩২৩.৩০৭.৩৮৪.৩৮৫.৩৮৭.১১৪.১০৯.৩৪ দঃ বিঃ ধারায় একটি মামলা করেছে। যাহার নং-০২।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজার থেকে পুলিশের এসপিসহ ১৩৪৭ সদস্য বদলি

বীরগঞ্জে কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্থানীয় সরকার প্রতিনিধি প্রশিক্ষণ কর্মশালা

ঠাকুরগাঁও জেলা পুলিশের প্রেস ব্রিফিং জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রূতার জেরে স্টিফান খুন !

ঠাকুরগাঁও ২টি আসনের ২ জনের মনোনয়নপত্র বাতিল, একজনের স্থগিত

এাডভোকেসি মিটিং উইথ ডিস্ট্রিক্ট কমিশনার এ্যান্ড সিভিল সার্জন অফিস ইন প্রায়োরিটি ডিস্ট্রিক্টস

পঞ্চগড়ে বৃষ্টিতে ভিজে চার ঘন্টা বাংলাবান্ধা-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে সাধারণ শিক্ষার্থীরা

ঠাকুরগাঁওয়ে কম্বাইন্ড টি-২০ ক্রিকেট প্রিমিয়ার লীগের উদ্বোধন

দিনাজপুরে লালবাগ ফুটবল টুর্ণামেন্টের চ‚ড়ান্ত খেলা অনুষ্ঠিত

দিনাজপুরে লালবাগ ফুটবল টুর্ণামেন্টের চ‚ড়ান্ত খেলা অনুষ্ঠিত

বাবুল সভাপতি, রানা সম্পাদক পীরগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

বাবুল সভাপতি, রানা সম্পাদক পীরগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

বিরামপুরের প্রস্তমপুর স্কুলের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগে তদন্ত

বিরামপুরের প্রস্তমপুর স্কুলের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগে তদন্ত