Monday , 12 January 2026 | [bangla_date]

বোচাগঞ্জে বিদ্যুৎ অফিসের নৈশ্য প্রহরীদের বেঁধে দুর্ধষ চুরি

বোচাগঞ্জ (দিনাজপুর) উপজেলা প্রতিনিধি॥ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ আবাসিক প্রকৌশলী নেসকো লিঃ বিদ্যুৎ অফিসে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে এএসপি(সাকের্ল) মো. মনিরুজ্জামান, বোচাগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান।
আবাসিক প্রকৌশলী মো. রুহুল আমিন জানান, ১১ জানুয়ারী রবিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে একটি ৭/৮ জনের সংঘবদ্ধ চোরের দল দেশীয় অস্ত্র হাতে নিয়ে আবাসিক প্রকৌশলী নেসকো লিঃ বিদ্যুৎ অফিসে প্রবেশ করে প্রথমে তারা রাতে ডিউটিতে থাকা পাহারাদারদের বেধে একটি কক্ষে আটকে রাখে। এরপর অফিসের বিভিন্ন কক্ষ তছনছ করে গ্রাহকদের জমা দেয়া ৯৭ হাজার ৪ শত টাকা, ২টি ল্যাপটপ ও বিভিন্ন ইলেক্ট্রনিক্স সামগ্রী নিয়ে যায়। সিসি টিভিতে দেখা যায়, ৭/৮ জনের একটি দল মুখে কাপর বেধে ও হাতে দেশীও অস্ত্র নিয়ে রাত ২টার দিকে বিদ্যুৎ অফিসে প্রবেশ করছে। এবং রাত ৪টার দিকে বিদ্যুৎ অফিসের পুর্ব পাশের দেয়াল টপকে পালিয়ে যায়।
এএসপি(সাকের্ল) মো. মনিরুজ্জামান জানান, আমরা সিসি টিভি ফুটেজ দেখে অপরাধীদের সনাক্ত করার চেষ্টা করছি। দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এ ব্যপারে মামলার প্রস্তুতি চলছে। উল্লেখ, হঠাৎ করেই সেতাবগঞ্জ পৌরশ হরে নিরাপত্তা রক্ষিদের বেঁধে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় আতংকিত হয়ে পড়েছে ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আমন ধান বর্ষার পানিতে তলিয়ে যাওয়ায় আটোয়ারীতে পানি নিষ্কাশনের পথ খুলে দেয়ার দাবীতে কৃষকদের মানববন্ধন

পঞ্চগড়ে বিএনপির অনশন কর্মসূচি পালিত

চুল কাটতে লম্বা লাইন রাণীশংকৈলে নাপিতের কদর বেড়েছে

পুলিশের উপর হামলা পীরগঞ্জে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার \ গ্রেফতার ৫

বন্ধুর ডাকে বাড়ি থেকে বের হয়ে লাশ হয়ে ফিরলো আসাদুল

অভিন্ন দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন

পঞ্চগড়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপন

আবারো রাণীশংকৈলে ইউএনও পরিচয়ে চাাঁদা দাবি

ঠাকুরগাঁওয়ে আব্দুল্লাহ হত্যা বিচারের দাবিতে মানববন্ধন

জিনজিয়াং চীনের ফ্যাঁসিবাদী চরিত্রকে উন্মোচিত করেছে