Sunday , 4 January 2026 | [bangla_date]

বোচাগঞ্জে মিনি শিশু পার্ক ও ওয়াকওয়ে এর শুভ উদ্বোধন

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা পরিষদ ক্যাম্পাসে ৪জানুয়ারী রবিবার সরকারী অর্থায়নে সদ্য নির্মিত শিশু বিনোদন কেন্দ্র মিনি শিশু পার্ক ও ডায়াবেটিস রোগীসহ জনসাধারণের চলাচলের জন্য নির্মিত ওয়াকওয়ে এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বিকাল ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন ও ফিতা কেটে মিনি শিশু পার্ক ও ওয়াকওয়ে এর শুভ উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান, সহকারী কমিশনার (ভুমি) সাজিদ তানভি শোভন, বোচাগঞ্জ থানার ওসি মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ জিবরীল আহম্মদ, মৎস্য কর্মকর্তা প্রণব কুমার রায়, উপজেলা ভেটেনারী সার্জন ডাঃ নিহার রঞ্জন প্রামানিক, সেতাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী ভরত পাল, সহকারী প্রকৌশলী মোঃ শাহিন, উপজেলা পরিসংখান অফিসার আসাদুজ্জামান নুর, সমাজসেবা কর্মকর্তা মোঃ দুলাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম, ইউডিএফ কর্মকর্তা এস এম জসীম উদ্দীন, সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আব্দুস সাত্তার, সদস্য সচিব শামসুল আলমসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। শিশু পার্ক উদ্বোধন শেষে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বলেন, এই শিশু পার্ক আপনাদের সম্পদ। এই সম্পদ যতœ সহকারে ব্যবহার করার দায়িত্ব আপনাদের। উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসান আপনাদের সন্তানদের বিনোদনের জন্য এবং এই এলাকার জনসাধরণের জন্য এত সুন্দর একটি ওয়াকওয়ে নির্মান করেছে এজন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও জেলা প্রশাসক বোচাগঞ্জ উপজেলা পরিষদ কর্তৃক উপজেলার ৫নং-ছাতইল ইউনিয়নের সুকদেবপুর টাঙ্গন নদী সংলগ্ন কোদাল কাঠি সড়কে সদ্য নির্মিত আই লাভ বোচাগঞ্জ ভিউ পরিদর্শন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে ট্রাক-ভটভটি মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত-২

হাকিমপুরে বাগবিতন্ডার জেরে ছুরিকাঘাতে যুবককে হত্যা

বীরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে

তেঁতুলিয়ায় টিউলিপ ফুল চাষ বিষয়ে গণমাধ্যমকর্মীদের অবহিতকরণ সভা

ইসরাইলী হামলায় ফিলিস্তিনি নারী ও শিশু হত্যা বন্ধে কোমলমতি শিক্ষার্থীদের মানব বন্ধন

জ্বালানি তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিতে ঠাকুরগাঁয়ে প্রতিবাদ সমাবেশ

বীরগঞ্জে কেন্দ্রীয় শিশু ফোরামের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

দাওয়াত খেয়ে বাড়ি ফেরা হলো না ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দাদি-নাতনীর

পীরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি পরিবারের সবকিছু পড়ে গেছে

ঠাকুরগাঁওয়ে জমজমাট ঈদ বাজার