Thursday , 8 January 2026 | [bangla_date]

বোচাগঞ্জে শীতবস্ত্র নিয়ে প্রতিবন্ধীদের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসান

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ পৌষ মাসের কনকনে শীত এবং সৈত্য প্রবাহে জনজীবন যখন বিপর্যস্ত ঠিক সেই সময় অসহায় দরিদ্র প্রতিবন্ধীদের পাশে সরকারী শীতবস্ত্র কম্বল নিয়ে দাঁডিয়েছেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান।
৮জানুয়ারী বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বোচাগঞ্জ উপজেলার ৪নং- আটগাঁও ইউনিয়নের বাজনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বেসরকারী প্রতিষ্ঠান (সিডিএ) এর ৫০জন প্রতিবন্ধী সদস্য এর মাঝে সরকারী বরাদ্দকৃত শীত বস্ত্র কম্বল তুলে দিয়ে মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান। এসময় সেতাবগঞ্জ প্রেস ক্লাবের সদস্য সচিব শামসুল আলম, সাংবাদিক ফরিদ আহমেদ, (সিডিএ) এর বোচাগঞ্জ সদর ইউনিট ম্যানেজার ফিলিমন রায় ও মাধবপুর ইউনিট ম্যানেজার শাহিনা খাতুন উপস্থিত ছিলেন। পৌষ মাসের কনকনে শীতে সরকারি কম্বল পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বয়স্ক প্রতিবন্ধীরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে শ্রমজীবী শিশুদের পরিবারে ছাগল বিতরণ

রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি চেয়রম্যানের মৃত্যু

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে এডিসি (সার্বিক) শব্দ দূষণের উৎসগুলো বন্ধ করার পাশাপাশি সকলকে সচেতন হতে হবে

রাণীশংকৈল সড়কে নি/য়ন্ত্রন হারিয়ে নি/হত-১ আ/হত-৬

ঠাকুরগাঁওয়ে নির্বাচন বাতিলের দাবিতে আদালত বর্জন করেছেন আইনজীবীরা

বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং মাটিতে পড়ে দুই শ্রমিক আহত

ঠাকুরগাঁওয়ে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সলেমানের ব্যাটারি বিহীন ভ্রাম্যমান সোলার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ আজ অসাম্প্রদায়িক -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রাণীশংকৈলে পৃথক ২টি কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন

প্রধানমন্ত্রী চান তথ্য প্রযুক্তির আলোকে শিক্ষার্থীরা গড়ে উঠবে-হুইপ ইকবালুর রহিম