Wednesday , 7 January 2026 | [bangla_date]

বোচাগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোওয়া মাহফিল

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জে ০৬জানুয়ারী মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোওয়া মাহফিল করেছে উপজেলা বিএনপিসহ সকল অঙ্গ সহযোগি সংগঠন। বিকাল ৫টায় সেতাবগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর ২-(বিরল বোচাগঞ্জ) আসন এর বিএনপির এমপি প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেশ প্রেমকে ধারণ করে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি। আমরা ধারণ করি আমাদের প্রিয়নেতা জনাব তারেক রহমান এর আদশর্কে। উনাদের সততা এবং দেশপ্রেম দেখে বাংলাদেশের সকল সম্প্রদায়ের মানুষ তাদেরকে মন থেকে সম্মান ও শ্রদ্ধা করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন অসুস্থ্য ছিলেন বাংলাদেশের এমন কোন মসজিদ নেই যেখানে তার জন্য দোওয়া অনুষ্ঠিত হয়নি। দেশের সকল সম্প্রদায়ের মানুষ তার জন্য দোওয়া করেছে। বেগম জিয়া দেশ এবং দেশের মানুষের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন সেই কর্মের কারণেই দেশের মানুষ তাকে অকৃতিম ভালবাসা দিয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। আজকে আমরা সকলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোওয়া কবর আল্লাহ রাব্বুল আলামিন যাতে বেগম জিয়াকে জান্নাত নসিব করেন। আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে বেগম জিয়া এবং শহীদ রাষ্টপ্রতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে দেশের কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাসেম এর সভাপতিত্বে এছাড়াও অনুষ্ঠানে সেতাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি নওসাদ আলী, দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক লিমন চৌধুরী বক্তব্য রাখেন। এসময় উপজেলা বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন,যুগ্ম সম্পাদক বাবুল আকতার, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দীন, হারেসুল ইসলাম, ইউপি চেয়ারম্যান যথাক্রমে সাহান পারভেজ, ওয়াক্কাস কাঞ্চন, বিএনপি নেতা নাহিদ চৌধুরী, সাবেক কাউন্সিলর সুয়েল রানা, যুবনেতা যথাক্রমে সুমন চৌধুরী, ওমর ফারুক, মনোয়ার হোসেন সবুজ, রাজু আহমেদ, ছাত্রনেতা রিয়াদ চৌধুরী, আরিফ হোসেন, স্বেচ্ছাসেবক দলনেতা উজ্জ্বল, ওয়াসীম ,অরেঞ্জ চৌধুরীসহ সকল অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আলমগীর দোওয়া পরিচালনা করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সরকারি মাধ্যমিকে ভর্তির লটারি ১১ জানুয়ারি

ঠাকুরগাঁওয়ে নৈশ প্রহরী নিয়োগ বিষয়ে ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রধান শিক্ষক ও সভাপতি বিরুদ্ধে মামলা

দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত

কাহারোলে তথ্য আপার বিশেষ  উঠান বৈঠক অনুষ্ঠিত

কাহারোলে তথ্য আপার বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত

এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউটে-এর শিক্ষা সমাপনী

পীরগঞ্জে ইসাহাকের খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

বোদা পৌরসভার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবন্ত্র কস্বল বিতরণ

বীরগঞ্জে এমপি গোপাল এর সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত সংসদ সদস্য মনজুরুল ইসলাম

বিরলে বিজিবি-এর বিশেষ অভিযানে ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার