Friday , 9 January 2026 | [bangla_date]

বোদায় ১২ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে শীত আনন্দ উৎসব অনুষ্ঠিত

বোদা,পঞ্চগড় প্রতিনিধি \পঞ্চগড়ের বোদা উপজেলায় ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের একহাজার ২৮০ শিক্ষার্থীদের নিয়ে ‘শীত আনন্দ উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। এ উৎসবে শিক্ষার্থীদের মাঝে শীতের পোশাক, স্কুলব্যাগ ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে জেলার বোদা উপজেলার পাঁচপীর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশন এই শীত আনন্দ উৎসবের আয়োজন করে। এতে সহযোগিতা করে ওষুধ প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠান এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
অনুষ্ঠানে প্রতিটি শিশুর হাতে একটি করে হুডি, উন্নতমানের স্কুলব্যাগ, খাতা-কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। পাশাপাশি শিশুদের জন্য ডিম ও মুরগির মাংস দিয়ে গরম খিচুড়ির আয়োজন করা হয়।
এটি ছিল শিশুস্বর্গ ফাউন্ডেশনের চতুর্থ আয়োজন। এর আগে বোদা উপজেলার তেপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ে ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ৭২৪ জন, পঞ্চগড় উচ্চ বিদ্যালয়ে ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ৮৬০ জন এবং পঞ্চগড় সুগার মিল মাঠে ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ৩২০ জন শিশুর হাতে শীতের উপহার তুলে দেওয়া হয়। এভাবে জেলার পাঁচটি ভেন্যুতে মোট সাড়ে সাত হাজার শিশুকে নিয়ে এবারের শীত আনন্দ উৎসব আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবির আহমেদ আকন্দ স্বাগত বক্তব্য দেন। পাঁচপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাদিরা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রায়হানুল আনম প্রধান রিয়েল এবং বিশিষ্ট সমাজসেবক হুমায়ুন কবীর লায়ন।
শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবির আহমেদ আকন্দ বলেন, আজ এক হাজার ২৮০ জন শিশুকে শীতের পোশাক, শিক্ষা উপকরণ, স্কুলব্যাগ ও দুপুরের খাবার দেওয়া হয়েছে। পাঁচটি আয়োজনের মাধ্যমে মোট ৭ হাজার ৫০০ শিশুকে এই উপহার দেওয়া হচ্ছে। মূলত সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিশুদের শীতকালে যেন পড়াশোনায় ব্যাঘাত না ঘটে, সে লক্ষ্যেই আমাদের এই আয়োজন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

স্বাভাবিক প্রসবেই দৃষ্টান্ত স্থাপন খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

মিতালী সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে সরকারি দায়িত্ব পালনকালে উপ-সহকারী কৃষি অফিসারকে মারপিটের অভিযোগ

বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশের উন্নয়নে জনগণের মধ্যে আস্থা এসেছে -হুইপ ইকবালুর রহিম

চিরিরবন্দরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলচালকের মৃত্যু

দিনাজপুরে বিক্ষোভ মিছিলসহ ছাত্র-জনতার সাথে পুলিশের সংঘষর্, হুইপের বাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের গাড়ীতে অগ্নিসংযোগ, আহত-৫০

হরিপুর উপজেলা প্রশাসনের ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন -হুইপ ইকবালুর রহিম

ঠাকুরগাঁওয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আটক – ৬ জন

পীরগঞ্জে নর্থ পয়েন্ট স্কুল এন্ড কলেজে পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান