Monday , 26 January 2026 | [bangla_date]

যারা ৭১ সালে জাতির সাথে বেঈমানী করেছে তাদেরকে বর্জন করুন —— ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী সভায় মির্জা ফখরুল

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ,বিএনপি ক্ষমতায় গেলে পূর্বের স্বৈরাচারী সরকারের মতো চাকরির জন্য কোনো ঘুষ নেবে না, কাউকে ঘুষ নিতেও দেবে না। সমস্ত চাকুরি হবে মেধার ভিত্তিতে।
তিনি আরো বলেন, আমরা আমানতের খেয়ানত করিনা। আমরা যে ভোট নেই এটা কাজ করার জন্য। জনসাধারণ আমাদেরকে যে বিশ্বাস করে ভোট দেবেন সেটা তাদের পবিত্র আমানত স্বরূপ। আমরা জীবন দিয়ে হলেও সেটা রক্ষা করবো ইনশাআল্লাহ।
তিনি সোমবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনের বেগুনবাড়ি ইউনিয়নের পাইকপাড়া ও পূর্ব বেগুনবাড়ি বিটি স্কুল মাঠে পৃথক পৃথক ২টি নির্বাচনী জনসংযোগে এসব মন্তব্য করেন।
মির্জা ফখরুল আরো বলেন, দেশের সর্বনাশ করে স্বৈরাচারী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি পালিয়ে গেছেন। বিপদে ফেলে গেছে, কেবল তার দলের নেতা-কর্মীদের নয়, পুরো গণতান্ত্রিক প্রক্রিয়াকে।
তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষকে সাহস নিয়ে থাকতে হবে, আপনাদের যে কোন সমস্যায় আমরা আপনাদের পাশে আছি। আপনার যাকে খুশি তাকে ভোট দেবেন, কেউ বাঁধা দিলে আমরা আপনাদের পাশে আছি।
আমরা ১৯৭১ সালকে মাথায় তুলে রাখতে চাই, কারণ ৭১ আমাদের অস্তিত্ব। যারা ৭১ সালে জাতির সাথে বেঈমানী করে গণহত্যায় পাকিস্তানিদের সহায়তা করেছে তাদেরকে বর্জন করে দেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলকে আহবান জানান মির্জা ফখরুল।
এ সময় সদর উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল হামিদ,যুগ্ন সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদসহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

বিরলে তরুন কৃষি উদ্যোক্তারা সম্বলিত উদ্যোগে স্ট্রবেরি চাষ করে আট লাখ টাকা লাভের আশা
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা  প্রদান করা হয়েছে।
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
নবাবগঞ্জে ৫৪৯ নারী পেলেন ফ্যামিলি কার্ড
দিনাজপুরে সারা বাংলা-৮৮ এর প্রসংশনীয় উদ্যোগ দরিদ্র অসহায় মানুষের মাঝে ১০দিনের বাজার ও নগদ অর্থসহ ইফতার মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে তৃণমূলে আ.লীগ নেতাদের নিয়ে মতবিনিময়

বিরলে তাঁতীদলের বিশেষ দোয়া মাহফিল ও আলোকচিত্র প্রদর্শনী

হৃদয় থেকে রবীন্দ্র-নজরুলকে হারিয়ে ফেললে স্বাধীনতা সার্বভৌমত্ব সংকটাপন্ন হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে পরকীয়ার জেরে সংসার ভাঙায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়ে প্রেমিকা

পিঠে ব’ড়শি গেঁ’থে শূ’ন্যে ঘুরছিলেন অরবিন্দ, নিচে হাজারো মানুষের ভি’ড়

বীরগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার প্রস্তুত: ৩৭০ ভূমিহীন পরিবার পাচ্ছে স্বপ্নের ঘর

হরিপুরে ইউপি নির্বাচনে ঘোড়া মার্কার জয়

বিরলে ফার্মারস ক্লাইমেন্ট স্মার্ট স্কুলের মাঠ দিবস

বীরগঞ্জের আদিবাসী মিলন মেলায় জীবন সঙ্গীর খোঁজে তরুন-তরুনীরা

ফিরে দেখা ২০২১: ঠাকুরগাঁওয়ের আলোচিত কিছু ঘটনা !