Wednesday , 14 January 2026 | [bangla_date]

রাণীশংকৈলে মুজিবুর রহমান কারাদন্ড প্রদান করলেন আরেক মুজিবুর রহমানকে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাল দলিল সরবরাহকারি চক্রের ১ সদস্যকে ধরিয়ে দিলেন সাব-রেজিস্ট্রার। ভ্রাম্যমান আদালতে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন সহকারি কমিশনার ভুমি ও এক্রিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমান।
জানাযায়, ১৪ জানুয়ারী বুধবার বিকালে পৌরশহরের ভান্ডারা গ্রামের মকলেসুর রহমান ভান্ডারা মৌজার ১৫৫৯ দাগের ৩৯শতক জমির মধ্যে ৩শতক জমি নিজ পুত্রকে ওশিয়ত নামা দলিল সম্পাদন করতে যায় সাব-রেজিস্ট্রার অফিসে। দলিল লেখক স্বাধীন সবকিছু ঠিকঠাক মতো দলিল লেখে সাবরেজিস্ট্রারের কাছে যায়। এসময় সাব-রেজিস্ট্রার দলিলের জাবেদা নকলটি সন্দেহ মনে হলে,রেকর্ড রুমে তল্লাশি চালায়। সেখানে স্বাক্ষরের অমিল দেখা দিলে দাতা ও গ্রহীতাকে জিজ্ঞাবাদ করে। তারা জানায় হরিপুর উপজেলার বড়ুয়াল গ্রামের আঃরহিমের পুত্র মজিবুর রহমান তাকে ১০হাজার টাকার বিনিময়ে এ জবেদা নকলটি সরবরাহ করেছে। কৌশলে মুজিবুর রহমানকে রেজিস্ট্রার অফিসে ডেকে আনা হলে তিনি ভ’য়া দলিল তৈরির বিষয়টি স্বীকার করেন এবং জাল দলির তৈরির সাথে জড়িত আরেক জনের নাম প্রকাশ করেছেন। তিনি হরিপুর উপজেলার খিরাইচন্দি গ্রামের মানিক। তাদের তথ্যের ভিক্তিতে সহকারি কমিশনার ভুমি ও এক্রিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমান, জাল দলিল তৈরি চক্রের সদস্য মুজিবুর রহমানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এপ্রসঙ্গে সাব-রেজিস্ট্রার নাহিদুল ইসলাম বলেন,প্রথমে দলিলের জাবেদা নকলটি আমার সন্দেহ হয়। সেটি রেকর্ড রুমে তল্লাশি দিয়ে ভ’য়া প্রমানিত হলে তাদের জিজ্ঞাবাদ করি তারা স্বীকার করলে সহকারি কমিশনার ভুমি তাকে ১৫দিনের কারাদন্ড প্রদান করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রধান শিক্ষকের কম্পিউটারের দোকানে শিক্ষাথীদের সনদ তৈরি, জেলে শিক্ষক

বিরলে বৃক্ষরোপন কর্মসূচি’র শুভ উদ্বোধন

পীরগঞ্জে এতিম শিশুদের বৈদ্যুতিক ফ্যান দিলেন ল্যাম্পপোস্ট

রাণীশংকৈল পরীক্ষা কেন্দ্রে পালিয়ে গেল ৭ পরীক্ষার্থী !

দিনাজপুরে রক্তদান সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিলন মেলা

বীরগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত -২

পীরগঞ্জে করোনা ভাইরাসে ২ জন আক্রান্ত

কাহারোলে শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেভিট ইউনিয়ন লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দেশ রুপান্তরের ২ বছর পূর্তি ঠাকুরগাঁওয়ে সংবাদকর্মীদের মিলন মেলা

বিকাশে লেনদেন রাণীশংকৈলে অজ্ঞাত নামা আসামীর নামে চলছে চাঁদাবাজি