Tuesday , 27 January 2026 | [bangla_date]

শোক সংবাদ।। কাহারোলে বীর মুক্তিযোদ্ধা গোপেশ চন্দ্র রায়-এর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার সম্পন্ন

কাহারোল(দিনাজপুর) প্রতিনিধি ঃদিনাজপুরের কাহারোলে বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট্য শিক্ষানুরাগী, দিনাজপুর রাজদেবত্বের এ্যাস্টেটের ট্রাস্টির সদস্য, সংস্কৃত মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ উপজেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ও বনড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গোপেশ চন্দ্র রায় মৃত্যুবরণ করেছেন। তার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় অন্তেষ্টিক্রিয়ার পর রামচন্দ্রপুর মহা শ^শানে লাশ দাহ কার্য সম্পন্ন করা হয়। উপজেলার তারগাঁও ইউনিয়নের পাহাড়পুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা গোপেশ চন্দ্র রায়(৭০) গত ২৬ জানুয়ারি’২৬ সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে ১ স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্খী ও গুনাগ্রাহী রেখে যান। গতকাল মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলা সদরের কেন্দ্রীয় মন্দির মাঠ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোকলেদা খাতুন মীম বীর মুক্তিযোদ্ধা গোপেশ চন্দ্র রায়ের লাশ রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন শেষে অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করেন। এদিকে বীর মুক্তিযোদ্ধা গোপেশ চন্দ্র রায়ের মৃত্যুতে তার শোক-সপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক প্রকাশ করেছেন দিনাজপুর-১ আসনের ধানের শীষের এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, সাবেক ডিপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম ও তার সহযোদ্ধারা, উপজেলার বিভিন্ন গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পৃথকভাবে শোক জানিয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বড়পুকুরিয়া খনি এলাকার ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের দাবী ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বীরগঞ্জে আবারো পোড়ানো হলো নিষিদ্ধ কারেন্ট জাল

বীরগঞ্জে আবারো পোড়ানো হলো নিষিদ্ধ কারেন্ট জাল

বিশিষ্ট শিক্ষাবিদ- ভাষা সৈনিক শাহ্ আব্দুল হাইয়ের ৮ম মৃত্যু বার্ষিকী পালিত

ঠাকুরগাঁও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

বিরলে বাংলাদেশ জাতীয় চারণ কবি সংঘের  নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন

বিরলে বাংলাদেশ জাতীয় চারণ কবি সংঘের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন

রাণীশংকৈলে একশ’টি হুইলচেয়ার প্রদান

পীরগঞ্জে বিএনপির র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে কোটি টাকার স্বর্ণ মূর্তির লোভে পরিবারের সর্বনাশ জিনের দেওয়া পিতলের মূর্তি

রাণীশংকৈলে বড়দিন উৎসব পালিত

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে দিনাজপুরে বিএনপির আলোচনা ও রক্তদান কর্মসূচী পালন