Monday , 26 January 2026 | [bangla_date]

“সংসদে শক্তিশালী বিরোধী দল গণতন্ত্রের চালিকাশক্তি: এমরান আল আমিন”

বোদা(পঞ্চগড়)সংবাদদাতাঃ

পঞ্চগড় ২ (বোদা-দেবীগঞ্জ) আসনের বাংলাদেশ জাসদ মনোনীত সংসদ সদস্য প্রার্থী এমরান আল আমিন বলেছেন তিনি নির্বাচিত হলে সংসদে বিরোধী দলের ভূমিকায় থেকে জনগণের কণ্ঠস্বরকে শক্তিশালী করবেন। তিনি বলেন, “যে দেশের বিরোধী দল যত শক্তিশালী, সে দেশের গণতন্ত্র তত বেশি প্রাণবন্ত ও কার্যকর।” সোমবার এক নির্বাচনী পথসভায় তিনি এ দৃঢ় অবস্থান ব্যক্ত করেন। তিনি বলেন, “সংসদে শুধু সংখ্যাগরিষ্ঠের একচেটিয়া আধিপত্য নয়, একটি সুসংগঠিত, সক্রিয় ও দায়িত্বশীল বিরোধী দল গণতন্ত্রের প্রাণ। এটি শুধু সরকারের ত্রুটি-বিচ্যুতি তুলে ধরে না, নীতি-নির্ধারণে ভারসাম্যও তৈরি করে।” এমরান আল আমিন তার বক্তব্যে বলেন, “আমি যদি জনগণের ভোটে নির্বাচিত হই, কেবল রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে নয়, বরং জাতীয় সংসদে একটি গঠনমূলক ও দায়িত্বশীল বিরোধী দলের প্রতিনিধি হিসেবে কাজ করব। আমার লক্ষ্য হবে সরকারের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করা যখন তা ভুল হবে, আর সরকারের সঠিক সিদ্ধান্তে সমর্থন জানানো যখন তা দেশ ও জনগণের জন্য কল্যাণকর হবে।” তিনি পঞ্চগড়ের বোদা-দেবীগঞ্জ এলাকার উন্নয়ন চ্যালেঞ্জ, কৃষকদের সমস্যা, যুবসমাজের কর্মসংস্থান ও শিক্ষার সুযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। “আমার প্রথম অগ্রাধিকার হবে আমার নিজ এলাকার মানুষের সমস্যা সংসদে উপস্থাপন করা, কিন্তু এর পাশাপাশি জাতীয় পর্যায়েও একটি শক্তিশালী ও সক্রিয় বিরোধী ভূমিকা পালন করা,” বলেও তিনি উল্লেখ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ পশ্চিম ভোগডোমার খাস জমিতে খেলার মাঠ জবরদখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

ঐক্যবদ্ধ গণতন্ত্রকে কেউ নস্যাৎ করতে পারবে না —পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

দিনাজপুরে ট্্রান্সফরমার ও সেচপাম্প ডাকাতি প্রতিরোধে ভুক্তভোগী কৃষকদের স্মারকলিপি ও সংবাদ সম্মেলন

বাদীর পরিবারকে প্রাণ নাশের হুমকি !

বাদীর পরিবারকে প্রাণ নাশের হুমকি !

দিনাজপুরে চৈত্র সংক্রান্তিতে চড়ক পূজা উদযাপন

বোচাগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ছাত্র/ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি, বাই সাইকেল প্রদান

বোচাগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ছাত্র/ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি, বাই সাইকেল প্রদান

তেঁতুলিয়ায় আবারও ঘন কুয়াশা, দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দিন ধরে

যুগ যুগ ধরে মাপামাপি হয়, সেতু হয় না !

ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় যুবকের মৃত্যুদন্ড আদেশ

খানসামায় ইউএনও’র হস্তক্ষেপে বন্ধ বাল্যবিবাহ