Sunday , 18 January 2026 | [bangla_date]

সাংবাদিকদের সাথে জামায়াত এমপি প্রার্থী এডঃ মাইনুল আলমের মতবিনিময়

দিনাজপুর ৩ সদর আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম গতকাল রোববার দিনাজপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। খোলামেলা এই মতবিনিময় অনুষ্ঠানে দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডক্টর মুহাদ্দিস এনামুল হক, জেলা মজলিসে সূরা সদস্য ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মাওলানা মুজিবুর রহমান, দিনাজপুর শহর আমীর সিরাজুস সালেহীন, সেক্রেটারি কামরুল হাসান রাসেল, দিনাজপুর সদর উপজেলা আমীর অধ্যাপক মেহেরাব আলী, জামায়াত নেতা সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মধ্যে ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকশী বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি অধ্যাপক সাদাকাত আলী খান, দিনাজপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহ আলম শাহী, সহ-সভাপতি আজহারুল আজাদ জুয়েল প্রমুখ। সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনায় সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম বলেন এই জেলা শহরে আমি ছোট থেকে বড় হয়েছি। জেলার সকল সমস্যায় আমার নখ দর্পনে। আপনারা সাথে থাকলে দিনাজপুর কে একটি আদর্শ নগর হিসাবে গড়ে তুলতে পারবো। নাগরিক সেবায় নিজেকে বিলিয়ে রাখবো।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জ হাসপাতালে মসজিদ নির্মান কাজের উদ্বোধন

বীরগঞ্জে ৪২১ বছরের পুরনো ঐতিহাসিক ঈদগাহ, মসজিদ কালের সাক্ষী

বীরগঞ্জ পৌর শহর এখন যানজটে পরিণত

ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা ! আটোয়ারীতে একজন চিকিৎসক দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল !

রাণীশংকৈলে সুবর্ণজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী মেলা

ফসল রক্ষাসহ নিরাপত্তার দাবিতে ফুলবাড়ীতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

পঞ্চগড়ে বিএনপির প্রার্থী আজাদের সাংবাদিকদের সাথে মতবিনিময়

ঠাকুরগাঁওয়ে বুড়ির বাঁধে মাছ ধরার উৎসব!

বেগম খুরশীদ জাহান হক-এর ১৬তম মৃত্যুবার্ষিকীতে  “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে  খুরশীদ জাহান হক” শীর্ষক সেমিনার

বেগম খুরশীদ জাহান হক-এর ১৬তম মৃত্যুবার্ষিকীতে “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে খুরশীদ জাহান হক” শীর্ষক সেমিনার

বীরগঞ্জে করলা ও ঝিঙ্গা গাছের সাথে শত্রুতা, কৃষকের মাথায় হাত