Wednesday , 7 January 2026 | [bangla_date]

সাপাহারে বাসচালক পেটানোর অভিযোগ: এএসপির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠণ

প্রদীপ কুমার সাহা, সাপাহার(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে এক বাসচালককে সহকারী পুলিশ সুপার কার্যালয়ে ডেকে এনে মারধরের অভিযোগ উঠেছে সহকারী পুলিশ সুপার সাপাহার সার্কেল এএসপি শ্যামলী রানী বর্মনের বিরুদ্ধে।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ‘পুলিশ মিডিয়া গ্রুপ’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো লিখিত বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন।
বিবৃতিতে বলা হয়, গত ৪ জানুয়ারি সাপাহার সার্কেলে কর্মরত এক সহকারী পুলিশ সুপার ও এক বাসচালকের মধ্যে সংঘটিত একটি অপ্রীতিকর ঘটনার সংবাদ ৬ জানুয়ারি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

বিষয়টি পুলিশ সুপারের নজরে আসার পর ঘটনার সত্যতা যাচাইয়ে দ্রুত তিন সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে স্বল্প সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগে বলা হয়, এএসপির স্বামীর সঙ্গে বাসে কথাকাটাকাটির জেরে রাতেই চালক বাদলকে সার্কেল অফিসে ডেকে তার মোবাইল জব্দ করে শারীরিকভাবে নির্যাতন করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

এবার ঠাকুরগাঁওয়ের এক মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ের অভিযোগ, মাদ্রাসার কক্ষে তালা

ঠাকুরগাঁওয়ে নেচে-গেয়ে কারাম উৎসবে মেতে উঠলেন আদিবাসীরা

বিশ্ব রেকর্ড করে গ্রিনিজবুকে নাম লিখিয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক ফুটবল টুর্নামেন্ট-হুইপ ইকবালুর রহিম

আটোয়ারীতে সংরক্ষিত মহিলা এমপি’র প্রথম মতবিনিময় সভা

হাবিপ্রবিতে বিভিন্ন আয়োজনে বঙ্গবন্ধুর জুলিও কুরি পদকপ্রাপ্তির ৫০বছর প‚র্তি উদযাপন

মাঙ্কিপক্স: শাহজালাল বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি

ঠাকুরগাঁওয়ে রাসেল গিনেস বুকে ৪ বার নাম লেখালেন !

ঠাকুরগাঁওয়ে পৌর বাজার দখলদারদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে — মেয়র বন্যা

খানসামায় মানসিক ভারসাম্যহীনদের পরিষ্কার-পরিচ্ছন্নসহ নতুন পোশাক উপহার দিচ্ছেন একদল যুবক