Tuesday , 27 January 2026 | [bangla_date]

সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রীর এপিএস বাশারের সম্পদ বিবরণীর হিসাব চেয়ে দুদকের নোটিস

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ সাবেক নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর ব্যক্তিগত এপিএস আ.ন.ম আহামাদুল বাশার এর সম্পদ বিবরণীর হিসেব চেয়ে নোটিশ জারী করেছে দুর্নীতি দমন কমিশন দিনাজপুর। ২৭ জানুয়ারী মঙ্গলবার বিকালে দিনাজপুর জেলা দুর্নীতি দমন কার্যালয়ের এএসআই আবু তালেব দুর্নীতি দমন কমিশন ঢাকা হেড অফিসের আদেশক্রমে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ১নং-নাফানগর ইউনিয়নের টেনা গ্রামে নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর ব্যক্তিগত এপিএস আ.ন.ম আহামাদুল বাশার এর বাড়ীতে স্ব-শরীরে উপস্থিত হয়ে এই সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেন। এসময় দিনাজপুর জেলা দুর্নীতি দমন কমিশনের এএসআই আবু তালেব বলেন, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সাবেক নৌ পরিবহণ প্রতিমন্ত্রীর এপিএস বাশার সাহেবের বাসায় সম্পদ বিবরনীর নোটিশ দিতে এসেছিলাম। তিনি বাসায় না থাকায় সেই নোটিশটি তার বাসায় টাঙ্গিয়ে দেয়া হয়েছে। এসময় ইউপি সদস্য মোঃ মজিবর রহমান বাশার এর পিতা মোঃ তাজুল ইসলামসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে আ’লীগ নেতা গ্রেফতার

বিরামপুরে মাসব্যাপী সেলাই প্রশিক্ষনের সমাপনী

দিনাজপুর পৌরসভার রাস্তাঘাট পরিদর্শন ও জনপ্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় বিশদিনাজপুর পৌরসভার রাস্তাঘাট পরিদর্শন ও জনপ্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় বিশ্ব ব্যাংক প্রতিনিধির ব্যাংক প্রতিনিধির

লোকসানে চলা স্থলবন্দরগুলো বন্ধ করে দেয়া হবে—–নৌ পরিবহন উপদেষ্টা

কাহারোল হাটের রাস্তায় তীব্র যানজোট, ভোগান্তিতে সাধারন মানুষ

পীরগঞ্জে বীর নিবাসের উদ্বোধন

বাংলাদেশিদের ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে

তারুণ্যের শক্তিই গড়বে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত

দিনাজপুরের গণজাগরনের নাট্যোৎসবে ক্যাম্পাস থিয়েটারের পরিবেশনায় পথ নাটক ‘মরু থেকে সোনাদ্বীপ’ তিনটি স্থানে মঞ্চস্থ

দিনাজপুরের গণজাগরনের নাট্যোৎসবে ক্যাম্পাস থিয়েটারের পরিবেশনায় পথ নাটক ‘মরু থেকে সোনাদ্বীপ’ তিনটি স্থানে মঞ্চস্থ