Monday , 12 January 2026 | [bangla_date]

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে হাবিপ্রবিতে শোক বহি উন্মোচন ও দোয়া মাহফিল

বাংলাদেশ সরকারের প্রথম নারী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শোকবহি উন্মোচন করা হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি সচিবালয়ের সম্মুখে শোকবহি উন্মোচন ও স্বাক্ষর করেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যা, ক্রমান্বয়ে স্বাক্ষর করেন প্রোভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার ও ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, প্রক্টর প্রফেসর ড. মো.শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসানসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এছাড়াও বাদ যোহর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে হাবিপ্রবির কেন্দ্রীয় জামে মসজিদে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশ সরকারের প্রথমনারী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এঁর রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল শেষে তাঁদের শোক সন্তপ্ত পরিবার, সহকর্মী, শুভানুধ্যায়ী ও দেশের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। উক্ত দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, প্রোভাইস-চ্যান্সেলর, ট্রেজারার, বিভিন্ন অনুষদীয় ডিনবৃন্দ, রেজিস্ট্রার, প্রক্টর, হল সুপার, বিভিন্ন শাখার পরিচালকসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
ঘোড়াঘাটে বুলাকীপুর ইউনিয়ন  আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন

ঘোড়াঘাটে বুলাকীপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন

শেখ হাসিনা দেশের মানুষকে উন্নয়নের গল্প শুনিয়ে বিদেশে অর্থ পাচার করেছে -পঞ্চগড়ে জাগপা মূখপাত্র রাশেদ প্রধান

বোচাগঞ্জে জেন্ডার সংবেদনশীলতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আলো ছড়াচ্ছে শিক্ষিকা হিরামনি

বীরগঞ্জে গরু চুরির আতঙ্কে গোয়াল ঘরে রাত কাটাচ্ছেন কৃষক

বীরগঞ্জে গরু চুরির আতঙ্কে গোয়াল ঘরে রাত কাটাচ্ছেন কৃষক

দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল)’র উদ্যোগে শিক্ষার মান উন্নয়নে এবং এসএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা বিষয়ক ইন হাউজ প্রোগ্রাম

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু !

হরিপুরে আমগাঁও ইউনিয়নের নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী পাভেল তালুকদারের ব্যাপক গণসংযোগ

বীরগঞ্জে ভ্রাম্যমান করোনা টিকা কেন্দ্রের উদ্বোধন

বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে ৫নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মেহেদি হাসানের জনসংযোগ