Saturday , 10 January 2026 | [bangla_date]

সীমান্তে ফুলবাড়ী ২৯ বিজিবির অভিযানে বিপুল পরিমান যৌনউত্তেজক সিরাপ উদ্ধার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি এর অধীনস্থ কাটলা বিশেষ ক্যাম্প ও খানপুর বিওপি কর্তৃক সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ৭৫৮ বোতল যৌন উত্তেজক সিরাপ আটক করেছে। আটককৃত সিরাপের মুল্য ১ লাখ ১৩হাজার সাতশত টাকা।
শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করনে ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়কলেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার।
প্রেসবিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বর্ডার গার্ড বাংলাদেশ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বিরামপুর উপজেলার কাটলা বিশেষ ক্যাম্প ও দিনাজপুর সদর উপজেলার খানপুর সীমান্ত এলাকায় শুক্রবার (৯ জানুয়ারী) গভীর রাতে চোরাচালান প্রতিরেধে সংশ্লিষ্ট বিওপি কর্তৃক পৃথক ২টি অভিযান পরিচালনা করে ৭৫৮ বোতল যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। আটককৃত চোরাচালান দ্রব্যের সিজার মূল্য ১ লাখ ১৩ হাজার ৭০০ টাকা। ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়কলেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর নজরদারী রেখেছে। এরই অংশ হিসেবে পৃথক দুটি অভিযান পরিচালনা করে মালিকবিহিন অবস্থায় ৭৫৮ বোতল যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবি’তে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে মহান শহিদ দিবস পালিত

হাবিপ্রবিতে মুজিব পরিবারের ম্যুরাল ও নামফলক মুছে দিলো শিক্ষার্থীরা

দিনাজপুর বোর্ডে ইংরেজিতেই ফেল ৩৫ হাজার ৮৩৮ শিক্ষার্থী

ঠাকুরগাঁওয়ে ক্ষণস্থায়ী লোকশিল্পে মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান

পত্নীতলায় অল্প জমিতে অধিক আম চাষ

পীরগঞ্জে কৃষি মেলার সমাপনী ও পুরুস্কার বিতরণ

বীরগঞ্জে প্রশাসনে দায়িত্ব অবহেলায় করোনা সংক্রমন বাড়ছে

মুক্তিযুদ্ধে এক কোটি শরনার্থীকে সেবা দেয়ার জন্য রামকৃষ্ণ আশ্রম ও মিশনকে স্বাধীনতা পুরস্কারে ভুষিত করা উচিত -মনোরঞ্জন শীল গোপাল এমপি

হরিপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মোহাম্মদ আলীকে সেলাইমেশিন প্রদান

পরিত্যক্ত বাড়ির বারান্দা  থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

পরিত্যক্ত বাড়ির বারান্দা থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার