Friday , 16 January 2026 | [bangla_date]

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থী ঠাকুরগাঁয়ের রাহাত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ রংপুর বিভাগে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ রংপুর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের গৌরব অর্জন করেছে নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থী রায়হান রাহাত ।
জাতীয় পুরস্কার প্রাপ্ত শিশু শিল্পী রায়ান রাহাত এবারও রংপুর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। ইতিপূর্বে সে ৬ বার জাতীয় পুরস্কার পেয়েছে। রায়ান রাহাত ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত মনোযোগী ও কৃতী শিক্ষার্থী। পূর্বে অর্জন করেছে মেধাবৃত্তিও। পাঠ্য বইয়ের পাশাপাশি শিল্পচর্চা ও সৃজনশীলতায় তার আগ্রহ আলাদা মাত্রায় নিয়ে গেছে। রাহাত বিশেষভাবে পারদর্শী চিত্রাঙ্কন ,বক্তব্য ও উপস্থাপনা, অভিনয়, এবং ডান্সেও। এই ক্ষেত্রগুলোতে জাতীয় পর্যায়ে অবদান রেখেছে সে। ২০১৬ সাল থেকে ধারাবাহিক সাফল্য অর্জন করে মোট ৬ বার জাতীয় পুরস্কার পেয়েছে।
উপজেলা ,জেলা, বিভাগীয় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত তিন শতাধিকেরও বেশি সার্টিফিকেট পেয়েছে। অর্জন করেছে অসংখ্য বই, ক্রেস্ট ও সম্মাননা স্মারক। রায়ানের সাফল্যের পেছনে রয়েছে শিক্ষকদের নিবিড় দিকনির্দেশনা ও অনুপ্রেরণা ,
মায়ের স্বপ্ন ও মানসিক শক্তি বাবার নিরলস পরিশ্রম ও সহযোগিতা।
বন্ধুবান্ধব, ছোট- বড় সকলের স্নেহ ভালোবাসার সম্মিলিত উৎসাহয় তাকে প্রতিনিয়ত আরো এগিয়ে যেতে সাহস জোগাচ্ছে।
রায়ান রাহাত ভবিষ্যতেও পড়াশোনার পাশাপাশি শিল্পচর্চা অব্যাহত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ । বড় হয়ে একজন ভালো মানুষ হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করাই তার জীবনের প্রধান লক্ষ্য ও অনুপ্রেরণা।
রায়ান রাহাতের পৈত্রিক নিবাস ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তদন্ত ছাড়াই মামলা রাণীশংকৈল কলেজ মসজিদের ইমাম গ্রেফতার

পীরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

রাণীশংকৈলে যুবলীগ নেতা’র সাংবাদিককে হুমকি, থানায় জিডি

করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই জনের লাশ বীরগঞ্জে নদী থেকে উদ্ধার

পঞ্চগড়ে নার্স ও মিডওয়াইফদের দুই ঘন্টার প্রতিকী শাটডাউন পালিত

বাংলাবান্ধা স্থলবন্দরে স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপনে বিজিবি-বিএসএফের সাংস্কৃতিক ও রিট্রিট প্যারেড প্রদর্শন

ঠাকুরগাঁওয়ে মোহাম্মদপুর ফেরসাডাঙ্গী পশুর হাট উপলক্ষে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কবি গান অনুষ্ঠিত

পীরগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও গ্রেফÍারকৃত সাত নেতার মুক্তির দাবি ছাত্র ইউনিয়নের

দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে দিনাজপুর আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি সংসদে