Wednesday , 7 January 2026 | [bangla_date]

হলফনামায় তথ্য গরমিল নিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার ছড়ানো হচ্ছে -পঞ্চগড়ে সংবাদ সম্মেলনে সারজিস

পঞ্চগড় প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দাখিল করা হলফনামায় তথ্য গরমিল ছিল না। বরং যে ভ‚ল ছিল তা বা জানার ছিল রিটার্নিং কর্মকর্তা চাওয়ার পরে সেটি সংশোধন দেয়া হয়েছে। আওয়ামী লীগের বিভিন্ন পেইড প্রপাগাÐা সেল থেকে গুজব ছড়ানো হচ্ছে আমার বিরুদ্ধে, অপপ্রচার ছড়ানো হচ্ছে। তিনি গতকাল বুধবার দুপুরে পঞ্চগড় জেলা এনসিপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি নাকি ওবায়দুল কাদেরকে দেশ ছেড়ে পালাতে আমার গাড়িতে করে সহযোগিতা করেছি। যারা আমাদের পেলে কাল্লা আলাদা করে দেবে তাদের আমরা সহযোগিতা করবো? বিএনপি বর্তমানে নানা ধরনের গুজব ছড়াচ্ছে। ভয়ভীতি দেখাচ্ছে লোকজনকে, নির্বাচনে কালো টাকার প্রভাব বিস্তারের চেষ্টাও করছে। যেটি আওয়ামী লীগ করেছিল।
তিনি আরও আরো বলেন, আমি বিভিন্ন প্রতিষ্ঠানে পণ্য সরবরাহের ব্যবসা বাণিজ্য যুক্ত হয়েছি কিছুদিন আগে। আমরা কোন ধরণের তথ্য গোপন করিনি। যা সত্য তাই দেখিয়েছি। যেহেতু সদ্য বিবাহিত আমি। সে কারণে স্ত্রীকে তেমন কিছু দেইনি। সে এখনো পড়াশোনা করছে। গৃহিণী সে। কোন ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত নয়।
সংবাদ সম্মেলনে জেলা এনসিপির সদস্য সচিব আব্দুল লতিফ, সিনিয়র যুগ্ম আহবায়ক আজাহার আলী, যুগ্ম আহবায়ক প্রিন্সিপাল আরমান আলী, মতিয়ার রহমান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জিল্লুর রহমান সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক এস এম আসাদুল্লাহ (শিশির আসাদ), নয়ন তানবীরুল বারীসহ এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে জমিসহ বাড়ি পাচ্ছে ১৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

পীরগঞ্জে স্বাধীনতা বিরোধী পিতা ও কন্যাকে মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা বানানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে ধাওয়া খেয়ে মারা গেল বিলুপ্তপ্রায় নীলগাই

খানসামায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে ৬ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে শোকজ

খানসামায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে ৬ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে শোকজ

দিনাজপুর -১ আসনে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেছে

হরিপুরে পূর্ব শত্রুতার জের ধরে ৫ শতাধিক ফল আশা লাউ গাছ কর্তন

দিনাজপুর জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতন সপ্তাহ’র সমাপনী র‌্যালী

পঞ্চগড়ে এজলাসে জুতা নিক্ষেপকারী নারী ৭ ঘন্টা পর জামিনে মুক্ত