Thursday , 15 January 2026 | [bangla_date]

হিলিতে সাংবাদিকদের সাথে জামায়াত প্রর্থীর মতবিনিময়

দিনাজপুর ৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোবীত এমপি প্রার্থী কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও সাবেক জেলা আমীর মাওলানা আনোয়ারুল ইসলাম বলেছেন,আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে কোন কারনে যদি জনগণের মতামতের প্রতিফলন না হয় তাহলে জাতি হিসেবে আমরা চরম বিপর্যয়ের মধ্যে পড়বো। বুধবার রাত ৮টায় হাকিমপুর প্রেসক্লাবে হিলিতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এর আগে তাকে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় তিনি জাতির বিবেক সমাজের দর্পন সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, জনগণের মতামত ব্যাহত হয় এমন কোন পরিবেশ কোন ব্যক্তি কোন গোষ্ঠী কোন দলের দ্বারা যদি সৃষ্টি হয় সে বিষয়টি জাতির সামনে উপস্থাপনে সদা তৎপর থাকবেন এটি আপনাদের নিকট আমাদের প্রত্যাশা। তবে সাংবাদিকরা যে এখনো চাপমুক্ত এটি আমি মনে করি না, আপনারা স্বাধীন এটাও আমরা বিশ্বাস করছি না, এই কাজটি করতে গেলে আপনারা যে ঝুঁকির মধ্যে পড়বেন না তাওনা। তারপরেও এত শহীদের বদলায় এত মানুষের অঙ্গহানির বদলায় একটা যে পরিবর্তন হলো সেই পরিবর্তনে যদি জনগণের মতামতের প্রতিফলন না হয় আগামীতে। তাহলে এই পরিবর্তন হয়ে কি লাভ হল এটি আপনাদের কাছে আমার বড় প্রত্যাশা বলেও মন্তব্য করেন। এসময় তিনি বলেন, যদি জনগনের ভোটে নির্বাচিত হতে পারেন তাহলে হিলি স্থলবন্দরের উন্নয়ন,আমদানি রফতানি বানিজ্য বৃদ্ধি, রাস্তাঘাটসহ অবকাঠামাগত উন্নয়ন, হিলি স্টেশনে ট্রেন থামানো,মাদক নির্মুলকরাসহ শিক্ষা স্বাস্থ্যসহ সকল খাতে সকলকে সাথে নিয়ে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজার রহমান মিলনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুরাদ ইমাম কবির এর সঞ্চালনায় হাকিমপুর উপজেলা জামায়াতের আমীর আমিনুল ইসলাম, পৌর আমীর সাইফুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছে কৃষকরা

পঞ্চগড় টু রাজশাহী ট্রেন সার্ভিস এর নামকরণ হয়েছে বাংলাবান্ধা_এক্সপ্রেস

বালিয়াডাঙ্গীতে ধর্মীয় অনুভূতিতে আঘাত, ৪ যুবকের অর্থদণ্ড

সূর্য্য পূজায় (ছটপূজা) হিন্দু ধর্মালম্বী নারী ও পুরুষের মিলন মেলা

পঞ্চগড়ে দু’টি আসনে ২০ জনের মনোনয়ন পত্র দাখিল

বীরগঞ্জে সবুজের সমারোহে, উঁকি দিচ্ছে কৃষকের সোনালী স্বপ্ন

রেড ক্রিসেন্ট সোসাইটি পঞ্চগড় ইউনিটের নতুন কমিটি ভাইস চেয়ারম্যান কাচ্চু, সেক্রেটারী মফিজ উদ্দিন

পুলহাট রাধাকৃষ্ণ ঠাকুর বিগ্রহ মন্দিরে শাড়ি বিতরণকালে স্বরূপ বকসী বাচ্চু

ঠাকুরগাঁওয়ে আদিবাসী ও দলিতদের নিয়ে মতবিনিময় সভা

আগামী ৭ দিন ভারি বৃষ্টি, হতে পারে আকস্মিক বন্যা