Wednesday , 21 January 2026 | [bangla_date]

৯ মাসে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করলেন ঠাকুরগাঁওয়ের শিশু হাবীবা

নিজস্ব প্রতিবেদক :
মাত্র ৯ বছর বয়সে বিস্ময়কর মেধার স্বাক্ষর রাখলেন হাফেজা মোছা. হাবীবা আক্তার। মাত্র ৯ মাসে পবিত্র কুরআন মজিদ মুখস্থ করে (হিফজ সম্পন্ন করে) তিনি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এই অসামান্য কৃতিত্বে বুধবার (আজ) সকালে তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার মিত্রবাটি এলাকায় অবস্থিত ‘পীরগঞ্জ কাশেমুল উলুম মহিলা মাদ্রাসা’ থেকে তিনি এই কৃতিত্ব অর্জন করেন। হাবীবা আক্তার ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার খনজনা গ্রামের মো. জয়নুল হকের মেয়ে।

মাদ্রাসা সূত্রে জানা যায়, হাবীবা আক্তার অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। এত অল্প বয়সে এবং মাত্র ৯ মাসের স্বল্প সময়ে সম্পূর্ণ কোরআন মুখস্থ করা এক চ্যালঞ্জিং বিষয়, যা হাবীবা তার অধ্যাবসায়ের মাধ্যমে সম্ভব করেছেন।

মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থী হাবীবার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি আনিসুল হক এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আমানুল্লাহ আমান।

এছাড়াও উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা ওমর ফারুকসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

গোবিন্দ-শীব মন্দিরের সপ্তমী বাসন্তি পূজা পরিদর্শনে স্বরূপ বকসী বাচ্চু কোনো অপশক্তি ভ‚মিদস্যু কর্তৃক দেবোত্ত সম্পত্তি গ্রাস করতে দেওয়া হবে না

১ কেজি ধানও সংগ্রহ হয়নি সেতাবগঞ্জ খাদ্য গুদামে

চিরিরবন্দরে তীব্র গরমে আঁখের রসের কদর বৃদ্ধি

বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

জাপা এমপি’র শাড়ী বিতরণ

আটোয়ারীতে হাজার হাজার ভক্তের অংশগ্রহনে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

রাণীশংকৈলের দবিরুল ইসলামের ইন্তেকাল

দিনাজপুরে অংশীজনের সাথে অংশগ্রহণমূলক নীতি সংলাপে জেলা প্রশাসক জিও এনজিও’র মাধ্যমে দলিত ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মানের উন্নয়ন ঘটাত হবে

ফুলবাড়ী রেলস্টেশনে কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রিকালে একজনকে জরিমানা

দিনাজপুরে অটোরিক্সা ও ভ্যানচালক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান