Monday , 16 February 2026 | [bangla_date]

এ বিজয় শুধু আমার নয়, এ বিজয় সকলের- নব-নির্বাচিত এমপি মোঃ মনজুরুল ইসলাম

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর-১ আসনের নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম বলেছেন, ধর্ম, বর্ণ ও দলমত নির্বিশেষে আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছি। তাই আমার নির্বাচনি এলাকা বীরগঞ্জ ও কাহারোলে প্রত্যেকটি মানুষের প্রতি রইল অফুরন্ত ভালোবাসা। আপনাদের সহযোগীতা পেয়ে থাকলে এলাকার উন্নয়নে ক্ষেত্রে কোন প্রকার কৃপণতার চেষ্টা করবো না। এ বিজয় শুধু আমার নয়, এ বিজয় আপনাদের সকলের। তাই সকলে মিলেমিশে দুই উপজেলাকে দেশের একমাত্র রোল মোডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে পারি দেশবাসীর কাছে। তিনি গত শনিবার সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হওয়ার পর অত্র কাহারোল উপজেলার বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের রামচন্দ্রপুর মহাশ্মশান ঘাটে মহানামযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, সাধারন সম্পাদক প্রভাষক শামীম আলী, উপজেলা মহিলা দলের সভাপতি মোছাঃ শামীম াপারভীন রনি, জেলা বিএনপির সদস্য মোঃ আবুল হোসেন রাজা, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ মতিউর রহমান, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মোঃ জুয়েলরানা, রামচন্দ্রপুর ইউপি বিএনপির সভাপতি মোঃ আনারুল ইসলাম, সংসদ সদস্যর ছোট ভাই সাবেক প্রভাষক মোঃ শহিদুল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিশ্বসেরা ১০ গ্রিন পোশাক কারখানার প্রথম ৭টিই বাংলাদেশের

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহতদের স্মরণে পীরগঞ্জে দোয়া মাহফিল

কাহারোলে কৃষকদের সারের দাবীতে ডিলারদের গুদাম ঘর সীলগালা

দিনাজপুরের সর্ববৃহৎ ঈদগাহ মাঠে ৬ লাখ মুুসল্লির ঈদুল ফিতরের নামাজ আদায়ের লক্ষে প্রস্তুতি সভা

হাবিপ্রবিতে “ইউনিভার্সিটি র‌্যাংকিং ফর দ্যা টিসার্স অব এইসএসটিইউ”শীর্ষক সেমিনার

স্বাধীনতা বিরোধী অপশক্তিরা এখনও দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করতে চায় রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন

হাসিনা-মোদি বৈঠক: ৭ সমঝোতা স্মারক সই

রাণীশংকৈলে ন্যাশনাল ব্যাংকের উদ্বোধন

ঘোষিত তফশিল প্রত্যাহারের দাবিতে পঞ্চগড়ে জাসদের মানববন্ধন

জমে উঠেছে দিনাজপুরের বিভিন্ন গরুর হাট, ক্রেতারা বলছেন দাম বেশি