Saturday , 7 February 2026 | [bangla_date]

কারাগারে অসুস্থ সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন

সাবেক পানি সম্পদমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন দিনাজপুরে অসুস্থ হয়ে মারা গেছেন।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে, তিনি সকালে অসুস্থ হয়ে পড়লে দিনাজপুর কারাগার থেকে তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালে নেওয়া হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
দিনাজপুর জেলা কারাগার সূত্রে জানা গেছে, গত ১৬ আগস্ট ঠাকুরগাঁও থানা পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠায়। সেখান থেকে ১৭ আগস্ট তাকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়। তিনি হত্যাসহ ৩টি মামলায় কারাগারে ছিলেন। আজ শনিবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসাপাতাল নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিনাজপুর জেলা কারাগারের জেলার (ভারপ্রাপ্ত) মো. ফরহাদ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) জান্নাত-উল ফরহাদ সাবেক এমপি রমেশ চন্দ্র সেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার সকালে বন্দি রমেশ চন্দ্র সেন ঘুম থেকে উঠে দৈনন্দিক কাজ শেষে নাস্তাও খেয়েছিলেন। এরপরে তিনি ওয়ার্ডের বাথরুমে যান। একপর্যায়ে সেখানে গোসলের উদ্যোগ নিলে বাথরুমে মাথা ঘুরে পরে যান। সঙ্গে সঙ্গে তাকে কারাগারের লোকজন দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেল সেখানে মারা যান তিনি।
উল্লেখ্য,রমেশ চন্দ্র সেন ১৯৪০সালের ৩০এপ্রিল ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ক্ষিতীন্দ্র মোহন সেন এবং মাতার নাম বালাশ্বরী সেন। তিনি রংপুর কারমাইকেল কলেজে পড়ালেখা করেন। পাঁচবারের এমপি ছিলেন তিনি। সর্বশেষ ২০২৪ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে আই,আর,আই এর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

জুবিলী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও এসএসসি পরীক্ষাথীদের বিদায় সংবর্ধনা

বিরলে জুলাই বিপ্লবের আলোচনা সভা ও লিফলেট বিতরণ

বিরলে জুলাই বিপ্লবের আলোচনা সভা ও লিফলেট বিতরণ

বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং মাটিতে পড়ে দুই শ্রমিক আহত

হাদীর রুহের মাগফিরাত কামনায় পঞ্চগড়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

পার্বতীপুরে মুক্তিযুদ্ধকালীন বীরগাঁথা অনুষ্ঠিত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর গান্ধীকারি হাট তালিমুল নূরানী কাওমী মাদ্রাসার আবাসিক ভবনের শুভ উদ্বোধন

তরুন-তরুনীদের স্বাস্থ্যসেবা ও জেন্ডারভিত্তিক  সহিংসতা প্রতিরোধে প্রশিক্ষণ

তরুন-তরুনীদের স্বাস্থ্যসেবা ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে প্রশিক্ষণ

ঘোড়াঘাটে মাদক সেবনের দায়ে ৪ জনের সাজা

পীরগঞ্জে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা