Wednesday , 11 February 2026 | [bangla_date]

পীরগঞ্জে ভোটারদের কাছে লাঙ্গল প্রতীকের পক্ষে টাকা বিতরনের অভিযোগে দুই জাতীয় পার্টির নেতাকে ১৫ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও ৩ আসনের পীরগঞ্জ উপজেলায় ভোটারদের কাছে লাঙ্গল প্রতীকের পক্ষে টাকা বিতরনের অভিযোগে দুই জাতীয় পার্টির নেতাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলার লোহাগাড়া চাঁদপুরে ভোমরাদহ ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফ আলীর মিল চাটালের গোডাউন ঘরে লাঙ্গল প্রতীকের পক্ষে ভোটারদের মাঝে টাকা বিতরণ করার সময় নির্বাচনী দায়িত্বে থাকা পীরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম ইশফাকুল কবীর সেখানে উপস্থিত হন। এ সময় ভোটার ও নেতা-কর্মীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম ইশফাকুল কবীর ভ্রাম্যমান আদালত বসালে ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফ আলী ও সাংগঠনিক সম্পাদক শাহিন ভোটারদের কাছে টাকা বিতরণের কথা স্বীকার করে ভ্রাম্যমান আদালতের বিচারকের কাছে ক্ষমা চান। বিচারক সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর ২৭ ধারার আশরাফ আলীকে ৫ হাজার ও শাহিন কে ১০ হাজার টাকা জরিমানা করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাস্তা সংস্কারে অনিয়মের সংবাদ করায় সাংবাদিক মামুনকে হত্যার হুমকি

পীরগঞ্জে অটো চার্জারের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

রাণীশংকৈলে বালু উত্তোলনের অপরাধে ২ জনকে ১৫ দিনের কারাদন্ড

রাণীশংকৈল দিনের বেলা বাড়িতে চুরি করতে গিয়ে আটক- ১

খানসামায় ব্র্যাক ডেইরী এন্ড ফুড প্রজেক্টের দুগ্ধ ক্রয় কেন্দ্র উদ্বোধন

ঘোড়াঘাটে ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি ঘর পুড়ে ভুষ্মীভূত

চাকুরী স্থায়ীকরণের দাবিতে মেডিকেল কলেজ হাসপাতালের আউটসোর্সিং কর্মচারীদের মানববন্ধন ও কর্মবিরতি

বোদা উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি হকিকুল, সম্পাদক রহমান

হরিপুরে চাঞ্চল্যকর গণধর্ষণের পালাতক দুই আসামি গ্রেফতার

পুত্রকে হত্যাচেষ্টাকারীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে দিনাজপুরে অসহায় পিতামাতাসহ গ্রামবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন