Monday , 16 February 2026 | [bangla_date]

বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের সাথে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম স্বাক্ষাত করেন

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের সাথে সৌজন্য স্বাক্ষাত করেছেন দিনাজপুর-১(বীরগঞ্জ-কাহারোল) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম। তিনি গত রোববার (১৫ ফেব্রুয়ারি’২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের গুলশান কার্যালয়ে সৌজন্য স্বাক্ষাত করেছেন বলে, এমপি আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম এ প্রতিনিকে মোবাইল ফোনে জানিয়েছেন। এসময় দু’জনের মধ্যে শুভেচ্ছা ও কৌশল বিনিময় এবং বিএনপির তারেক রহমান নির্বাচনি এলাকা দিনাজপুর-১ আসনের খোঁজ-খবর নেওয়াসহ বিভিন্ন বিষয়ে উভয়ের মধ্যে আলাপচারিতা করেন। গুলশান কার্যালয়ে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মোঃ সাদিক রিয়াজ পিনাক ও দিনাজপুর-৩ (সদর) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এ সময় উপস্থিত ছিলেন ।

সর্বশেষ - ঠাকুরগাঁও