Monday , 16 February 2026 | [bangla_date]

বীরগঞ্জে আ’লীগের কার্যালয়ে দলীয় নেতৃবৃন্দ, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা
আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) কার্যালয়ে নেতাকর্মীদের অনুপ্রবেশ কে কেন্দ্র করে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পরিদর্শন করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রোকনুজ্জামান বিপ্লব, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোনায়েম মিঞা, ৩নং শতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ গোলাম মোস্তফা, ৪নং পাল্টাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিয়াউর রহমান জিয়া সহ (অস্থায়ী) দলটির নেতাকর্মীরা পরিদর্শন করেন এবং অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত পার্টি অফিসটির সংস্থারের বিষয়ে আলোচনা করেন। এমন সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পর সন্ধ্যায় পৌর যুবদলের আহ্বায়ক আরিফ মাসুম পল্লবের নেতৃত্বে নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে যায়। এ সময় উত্তেজিত কিছু মিছিলকারী বিভিন্ন
স্লোগান দেন। তবে বড় ধরনের কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। এ বিষয়ে উভয় দলের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। বীরগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম জানান, তারা বিষয়গুলি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
রাণীশংকৈলে পৌরশহরের প্রবেশপথ রাস্তার দু’ধারে ময়লা আবর্জনার স্তুপ,ভোগান্তিতে পড়তে হয় ব্যবসায়ী, পথচারীসহ পৌরবাসীকে

রাণীশংকৈলে পৌরশহরের প্রবেশপথ রাস্তার দু’ধারে ময়লা আবর্জনার স্তুপ,ভোগান্তিতে পড়তে হয় ব্যবসায়ী, পথচারীসহ পৌরবাসীকে

রানীশংকৈলে প্রাথমিক শিক্ষক সমিতির সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে জেলা বিএনপি’র নব- নির্বাচিত নেতৃবৃন্দদের গণসংবর্ধনা

বোদায় সিপিবির বিক্ষোভ মিছিল ও পদযাত্রা অনুষ্ঠিত

দিনাজপুরে ডায়াবেটিক হাসপাতালে বিনামূল্যে প্রখ্যাত প্লাস্টিক সার্জন ডাঃ মোঃ সাজ্জাদ খন্দকারের তত্ত্বাবধানে ঠোঁট কাঁটা ও তালু কাঁটা অপারেশন ক্যাম্প

দিনাজপুরের বিরল সীমান্তে অবৈধভাবে পারাপারের সময় ৭জনকে আটক করেছে বিজিবি

হরিপুরে মাসিক সভা ও নবাগত চেয়ারম্যানদের সংবর্ধনা

পীরগঞ্জে ভুমিহীনদের সমাবেশ অনুষ্ঠিত

গভীর রাতে দুই চোরকে ধাওয়া করে আটক করলেন এএসপি রাণীশংকৈল সার্কেল

শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে …রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন