আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
আগামীর বাংলাদেশ হবে রংধনু জাতির বাংলাদেশ। যেখানে নিশ্চিত করা হবে হিন্দু, মুসলিম, খ্রীষ্টান, বৌদ্ধ, সাঁওতাল, গাঢ় উপজাতি সহ বিভিন্ন উপজাতিদের শান্তিপূর্ন বসবাস। থাকবে কোন ভেদাভেদ, থাকবে না কোন বৈষম্য। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড়ের আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় এমনটি প্রধান অতিথির বক্তব্যে বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে ধানের শীষ মনোনিত প্রার্থী কেন্দ্রীয় বিএনপি’র আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির। জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান জাহেদ। উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পঞ্চগড়-১ আসনের ধানের শীষ মার্কার প্রধান সমন্বয়ক ব্যারিষ্টার মুহাম্মদ নওফেল জমির, জেলা বিএনপি’র আহবায়ক মোঃ জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ন আহবায়ক এম.এ মজিদ ও এ্যাড: মির্জা নাজমুল ইসলাম কাজল, সাবেক পৌর মেয়র আলহাজ¦ মোঃ তৌহিদুল ইসলাম, জেলা বিএনপি নেতা মোঃ ইউনুস শেখ, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আব্দুর রহমান, সাবেক সদস্য সচিব আলহাজ¦ মোঃ কুদরত-ই-খুদা, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আঃ সামাদ আজাদ, সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মির্জা নুরুল ইসলাম হেলাল ও মোঃ তৌহিদুল ইসলাম প্রমূখ।
উপজেলা বিএনপি নেতা মোঃ মতিয়ার রহমানের সহ সঞ্চালনায় আয়োজিত জনসভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি-সম্পাদক যথাক্রমে মোঃ আনোয়ারুল ইসলাম, মোঃ মোস্তাফিজুর রহমান (মোস্তা মাষ্টার), মোঃ জহিরুল ইসলাম, মোঃ আতাউর রহমান, মোঃ নজরুল ইসলাম এবং উপজেলার সনাতনী নেতাকর্মীদের পক্ষে পংকজ রায় ডাবলু। প্রায় পঁিচশ হাজারের অধিক মানুষের অংশগ্রহনে অনুষ্ঠিত জনসভা শেষে একটি বিশাল মিছিল উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে কর্মসূচী শেষ হয়।

















