Saturday , 28 February 2026 | [bangla_date]

আগামী দুই বছরের মধ্যে দুই থেকে আড়াই কোটি পরিবার ফ্যামিলি কার্ডের সুবিধা পাবে -সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, বাংলাদেশে ১৮কোটি মানুষ হলে প্রতি পরিবারে ৫জন করে হলে সাড়ে ৪কোটি পরিবার আছে। আমরা তথ্যগুলো সংগ্রহ করছি। আমরা প্রতিটি পরিবারের দরজায় দরজায় গিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিএনপি প্রশাসনকে এমনভাবে ব্যবহার করছে, কর্মকর্তারা জনগনের বাড়িতে যাচ্ছে তথ্য সংগ্রহের জন্য। আগামী দুই বছরের মধ্যে দুই থেকে আড়াই কোটি পরিবার ফ্যামিলি কার্ডের সুবিধা পাবে। প্রথম দিকে হতদরিদ্র, তারপরে দরিদ্র এবং পরে নিম্নবিত্ত। পরে মধ্যবিত্ত এবং উচ্চবিত্তরাও কার্ড পাবে। কার্ড পাওয়াটা সবার অধিকার।
শনিবার দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে জেলা পর্যায়ের সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে ডা. জাহিদ হোসেন বেগম খালেদা জিয়ার মা বেগম তৈয়বা মজুমদার, বাবা ইস্কান্দার মজুমদার এবং বড় বোন প্রয়াত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী বেগম খুরশিদ জাহান হকের কবর জিয়ারত করেন।
এসময় তিনি বলেন, এই জেলার উন্নয়নের জন্য বেগম খালেদা জিয়ার পরিবারের অনেক অবদান রয়েছে।এই জেলার প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের টান রয়েছে। যেকোনো সময় তিনি দিনাজপুর আসতে পারেন। এছাড়াও তিনি শুক্রবার রাতে নবাবগঞ্জের ৭ বছরের শিশু হত্যার ঘটনায় নিন্দা প্রকাশ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে আদর্শ শিক্ষক ফেডারেশন কর্তৃক ইফতার মাহফিল

বীরগঞ্জে কর্মহীন নারীদের ভাগ্য বদলে দিয়েছে পরচুলা শিল্প

আটোয়ারীতে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ সভা

রাণীশংকৈলে বালু উত্তোলনের অপরাধে ২ জনকে ১৫ দিনের কারাদন্ড

ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসকের গণশুনানিতে উপকৃত মানুষেরা !

পীরগঞ্জে নতুন করে ২জন করোনায় আক্রান্ত

জেলা তথ্য অফিস দিনাজপুরের উদ্যোগে মহান বিজয় দিবস ও মহান মুক্তিযুদ্ধের গল্পশুনি বিষয়ক আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ৫ মন্দিরে প্রতিমা ভাঙচুর

পীরগঞ্জে সত্যেন সেনের জন্ম তিথি উপলক্ষে উদীচীর আলোচনা সভা

সাংবাদিক রনজিৎ সরকারের পিতার পরলোক গমনে বিভিন্ন মহলের শোক