Friday , 20 February 2026 | [bangla_date]

আগামী ১৫ দিনের মধ্যে খাল খনন কর্মসূচি গ্রহণ করা হবে -পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ

পঞ্চগড় প্রতিনিধি
পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বাংলাদেশের যে সকল নদী খনন দরকার এবং যে সকল জলাশয় দখল রয়েছে সেগুলো দ্রুত দখলমুক্ত করা হবে। একই সাথে সাধারণ মানুষ ও প্রশাসনসহ কিছু মন্ত্রণালয়কে সাথে নিয়ে আগামী ১৫ দিনের মধ্যে খাল খনন কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
মন্ত্রী গত বৃহস্পতিবার রাতে পঞ্চগড় সার্কিট হাউজে পঞ্চগড় জেলে প্রশাসনের আয়োজনে জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, পবিত্র রমজানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করণ বিষয়ক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সাল থেকে ৮১ সাল পর্যন্ত প্রায় দুই হাজার মাইলের বেশি যে খাল খনন করেছিলেন, সেই খাল খনন কর্মসূচিকে আবারো আগামী ১৫ দিনের মধ্যে সামনে আনা হবে। একই সাথে আবহাওয়া ও পরিবেশের বিষয়টি বিবেচনায় রেখে বৃক্ষরোপণ কর্মসূচিও করা হবে বলে জানান তিনি।
এর আগে প্রতিমন্ত্রী ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে নামলে হাজারও নেতাকর্মী তাকে বরণ করে নেন। পরে গাড়ি বহর নিয়ে তিনি পঞ্চগড়ে আসার পথে পথিমধ্যে বিভিন্ন স্থানে নেতাকর্মী ও স্থানীয়দের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন। রাত ১০টার দিকে পঞ্চগড় সার্কিট হাউসে পৌছেন। সেখানে জেলা প্রশাসন আয়োজিত এক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন তিনি। জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামানের সভাপতিত্বে বিজিবি, স্বাস্থ্য খাতসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে এসএসসি-৯৯ ব্যাচের উদ্যোগে কম্বল বিতরণ

দিনাজপুরে ভূমি রেকর্ড সংক্রান্ত হয়রানি থেকে বাঁচার জন্য মানববন্ধন ও স্মারকলিপি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে।। স্বস্তি-অস্বস্তি দুই-ই আছে

পার্বতীপুরে আওয়ামী লীগের পরিত্যক্ত অফিসে নেতা-কর্মীরা,শ্লোগান, মিষ্টি বিতরন, অতঃপর গ্রেফতার-৫

মেধাবী দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ মোজাফফরকে আর্থিকসহায়তা প্রদান

আটোয়ারীতে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫ পালিত

ঠাকুরগাঁওয়ে ফিল্মী স্টাইলে কার থেকে নেমে প্রতিপক্ষের ঘরে দিলো আগুন; বাবা সহ ২ ছেলে আটক

বহুমুখী ব্যবহার ঠাকুরগাঁওয়ে পাটখড়ির কদর বেড়েছে !

বীরগঞ্জ প্রেসক্লাবের পক্ষে এমপি আলহাজ্ব জাকারিয়া জাকা কে ফুলেল শুভেচ্ছা

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান