Thursday , 5 February 2026 | [bangla_date]

আটোয়ারীতে অটোভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে অটোভ্যানের ধাক্কায় মোঃ মমিন (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মোঃ মমিন(৩) উপজেলার রাধানগর ইউনিয়নের বড়দাপ পল্লীবিদ্যুৎ মোড় এলাকার রশিদুল ইসলামের পুত্র । প্রত্যক্ষ দর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারী) দুপুরে একই এলাকার মোঃ আব্দুল শুকুরের পুত্র অটোভ্যান চালক মোঃ সুজন(৪০) বোদা থেকে যাত্রীবাহী অটোভ্যান নিয়ে আটোয়ারীর দিকে আসার পথে বড়দাপ পল্লীবিদ্যুৎ সংলগ্ন সাইয়ান কোল্ড স্টোরেজ এর সামনে পৌঁছালে শিশু মমিন আকষ্মিক দৌড় দিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। সুজন তার অটোভ্যান নিয়ন্ত্রণ করতে না পেরে অটোভ্যানটি শিশুটিকে ধাক্কা দিলে শিশুটি রাস্তায় লুটিয়ে পড়লে ভ্যানটি শিশু মমিনের বুকের উপর দিয়ে চড়ে যায়। শিশু মমিনের নানা আব্দুল মজিদ (ভেদা)ও স্থানীয়রা তাৎক্ষনিকভাবে শিশুটিকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষনা করেন। আটোয়ারী উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ুন কবীর ওই শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এদিকে খবর পেয়ে আটোয়ারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার বিষয়ে খোঁজখবর নেয়। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান বলেন, এব্যাপারে এখন পর্যন্ত থানা কোন অভিযোগ আসেনি। অভিযোগ আসলে আমলে নেওয়া হবে

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে বসত বাড়িতে সন্ত্রাসী হামলা ॥ ভাংচুড় ও লুটপাট

কার্লভার্ট বন্ধ করে শখের বশে প্রভাবশালীর মাছ চাষ পানির নিচে ৩ শতাধিক বিঘার ফসলি জমি

পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় ও অফিসার ইনচার্জকে বরণ

পীরগঞ্জে কাব-স্কাউট লিডারদের প্রশিক্ষণ

পীরগঞ্জে নারী, শিশু সহ ৭ জনকে পুশ ইন ঃ পরিবারের কাছে হস্তান্তর

তত্ত্বাবধায়ক সরকার এখন মিউজিয়ামে : ওবায়দুল কাদের

বীরগঞ্জে নিখোঁজের ৪ দিন পর আড়াইবছরের শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ

চিরিরবন্দরে চর্তুদিকে ছড়িয়ে পড়েছে ট্যাঙ্কি মেরামতের সুনাম

রাণীশংকৈলে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন

ফুলবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মির্জা নওফেল উদ্দিন এর ইন্তেকাল