Tuesday , 10 February 2026 | [bangla_date]

আটোয়ারীতে বিএনপি প্রার্থীর নির্বাচনী অফিসের ফেস্টুনে আগুন, অভিযোগ দায়ের

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে পঞ্চগড়-১ আসনের বিএনপি’র মনোনীত এমপি পদপ্রার্থী ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির-এর ধানের শীষ প্রতিকের নির্বাচনী অস্থায়ী অফিসে টাঙ্গানো ফেস্টুন পুড়িয়ে দেওয়া হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) গভীর রাতে আটোয়ারী উপজেলা পরিষদের পূর্ব পাশে আটোয়ারী উপজেলা প্রেসক্লাব সংলগ্ন স্থানে অবস্থিত পঞ্চগড়-১ আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির-এর ধানের শীষ প্রতিকের নির্বাচনী অস্থায়ী অফিসে টাঙ্গানো একটি ফেস্টুন অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিবর্গ কর্তৃক গভীর রাতে পুড়িয়ে দেওয়া হয়েছে মর্মে জানা যায়। অগ্নি সংযোগের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীগণ ঘটনাটিকে রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকান্ড হিসেবে আখ্যায়িত করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এ ব্যাপারে স্থানীয় বিএনপি নেতা মোঃ শাহাদাত হোসেন সাজ্জাদ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রিপামনি দেবীকে বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

উন্নত-সমৃদ্ধ দেশ গড়তে হলে কৃষি উন্নয়নের বিকল্প নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

চট্টগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু’র ম্যুরাল ভাঙচুর প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

হাকিমপুরে প্রেমে বাঁধা দেওয়ায়  স্বেচ্ছাসেবকলীগ নেতার উপর হামলায়

হাকিমপুরে প্রেমে বাঁধা দেওয়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতার উপর হামলায়

বীরগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এমপি জাকারিয়া জাকা’র মতবিনিময়

পীরগঞ্জে অবৈধ ভাবে ধান-চাল মজুদ রাখার দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

তেঁতুলিয়া দেখা মিলছে শ্বেতশুভ্রের কাঞ্চনজঙ্ঘা

ঠাকুরগাঁওয়ে হলুদের সমারোহে ব্যস্ত মৌ-চাষীরা

রানীশংকৈলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন

দিনাজপুর সরকারি কলেজে আন্ত :ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ডাকে  কলম বিরতি পালিত

দিনাজপুর সরকারি কলেজে আন্ত :ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ডাকে কলম বিরতি পালিত

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি সংসদে