মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক মাদকসেবীর ৩ মাস বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে চৌকস আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একটি টিম উপজেলার আলোয়াখোয়া গ্রামে মাদক বিরোধী এক অভিযান পরিচালনা করেন। এসময় ওই গ্রামের জনৈক গোপাল চন্দ্র বর্মনের পুত্র বিমল চন্দ্র বর্মন ওরফে ধনেশ (২৪) কে মাদক (গাঁজা) সহ হাতে নাতে আটক করা হয়। অত:পর দ্রুত আদালত বসিয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী মাদক সেবনের দায়ে ধনেশকে মাদকদ্র্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ধারা ৯(১)(গ) লঙ্ঘনের অপরাধে ধারা ৩৬(১) সারণির ২১ অনুযায়ী ৩ মাস বিনাশ্রম কারাদন্ড এবং একশত টাকা অর্থদন্ড প্রদান করেন। উল্লেখ্য, মাদক বিরোধী অভিযান পরিচালনায় সহযোগিতা করেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান সহ পুলিশের একটি বিজ্ঞ টিম। এসময় উপজেলা নির্বাহী অফিসার জানান, মাদক ও জুয়া বিষয়ে কোন ছাড় নাই। মাদক ও জুয়া নির্মুলে আটোয়ারী উপজেলা প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ।


















