Thursday , 26 February 2026 | [bangla_date]

আটোয়ারীতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে মাসিক আইনশংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবীর সভাপতিত্বে পরিষদের সম্মেলন কক্ষে সভাদ্বয় অনুষ্ঠিত হয়। সভাদ্বয়ে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ মোঃ হুমায়ুন কবির. কৃষি অফিসার মোস্তাক আহমেদ, এলজিইডি প্রকৌশলী মোঃ ফয়সাল, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রোকনুজ্জামান, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছাঃ মোসলেমা খাতুন, মেডিকেল অফিসার ডাঃ শাহ্ গোলাম তারেক রাফ্ফান জানী, উপজেলা মৎস্য অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, সমাজ সেবা অফিসার (অ: দা:) মোঃ আবু তাহের, সমবায় অফিসার মোঃ ফারুক হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা ফজলে রাব্বী মোঃ সাজ্জাদুর রহমান, সহঃ মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মোঃ আশরাফুল ইসলাম। এছাড়াও বক্তব্য প্রদান করেন জনস্বাস্থ্য দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ শওকত উল ইসলাম, সহঃ যুব উন্নয়ন অফিসার মোঃ মকবুল হোসেন, ইউ’পি চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ আজাদ, মোজাক্কারুল আলম চৌধুরী কচি ও মোহাম্মদ শাহ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মোঃ পশিম উদ্দীন, পল্লী বিদ্যুৎ বিভাগের ইনস্পেক্টর মোঃ ফরহাদ হোসেন, আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী।
উপজেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং মাদক প্রতিরোধে প্রশাসন আরো কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত হয়। সেইসাথে ইদানিং উঠতি বয়সী যুবকদের বেপরোয়া মোটর সাইকেল চালনা রোধে পুলিশকে তাদের শায়েস্তা করতে দায়িত্ব দেয়া হয়। একই সাথে চলমান পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় রাখতে নিয়মিত বাজার মনিটরিং সহ ফকিরগঞ্জ বাজারের যানযট নিরসনে ভ্রাম্যমান আদালন পরিচালনার সিদ্ধান্ত গৃহিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধু কন্যা কৃষকের মুখে হাসি ফুটিয়েছেন —–হুইপ ইকবালুর রহিম

কাহারোলে বিএনপি‘র দলীয় কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে

বীরগঞ্জে সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম উদ্বোধন

হিলি সীমান্তে ভারত-বাংলাদেশের  ব্যবসায়ীদের বৈঠক

হিলি সীমান্তে ভারত-বাংলাদেশের ব্যবসায়ীদের বৈঠক

চিরিরবন্দরে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠাকুরগাঁও-২ আসনে চাচাতো ২ ভাইয়ের জমজমাট লড়াই জমে উঠেছে !

আটোয়ারীতে বিশ্ব ‘মা’ দিবস পালিত

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক হলেন বীরগঞ্জের মমতাজ উদ্দিন

মুক্তিযুদ্ধ কর্ণার এর উদ্বোধনকালে হুইপ মুক্তিযুদ্ধ কর্ণার নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করবে

ঘোড়াঘাটে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত