Saturday , 21 February 2026 | [bangla_date]

আটোয়ারীতে শহীদ দিবসকে ঘিরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারী) সকালে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবীর সভাপতিত্বে পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একুশের চেতনার ওপর স্মৃতিচারণ করে সভায় আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ মোঃ হুমায়ূন কবীর, কৃষি অফিসার মোঃ মোস্তাক আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান, ওসি মোঃ মতিয়ার রহমান, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মোঃ পশিম উদ্দীন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী মোঃ নজরুল ইসলাম দুলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ বদিউজ্জামান মানিক, জামায়াতের আমীর মোঃ ইউনুস আলী খাঁন, আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক মোঃ জাহেরুল ইসলাম এবং জুলাই যোদ্ধা মোঃ নাঈম উদ্দীন ও মোঃ মুরাদ ইসলাম প্রমূখ।
এদিকে রাত ১২.০১ মিনিটে আটোয়ারী উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং বেসরকারী প্রতিষ্ঠানের পক্ষে উপজেলা সদরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় শহীদ দিবসের কর্মসূচী শুরু হয়। প্রাণবন্ত আলোচনা সভা শেষে প্রভাতফেরী ও শহীদ মিনার এই দুই বিষয়ে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিকে স্মার্ট ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে চাই- হাবিপ্রবি ভিসি

আমনখেতে পোকার আক্রমণ, কাজ হচ্ছে না কীটনাশকেও

পীরগঞ্জে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

পঞ্চগড়ে জাতীয় বিজ্ঞান ও বিজ্ঞান অলিম্পিয়াডের সমাপনি অনুষ্ঠান

রোহিঙ্গা: কুতুপালং শিবিরে অগ্নিকাণ্ডে অন্তত সাত জন নিহত, এখনো উড়ছে ধোঁয়া

ঠাকুরগাঁওয়ে ভাষা সৈনিক দবিরুলের স্মৃতিসৌধে পরিবারের শ্রদ্ধা

হাবিপ্রবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রাণীশংকলৈে এস.এম. ই কৃষক সমতিি – বদিায়ী কৃষি অফসিারকে সংর্বধনা

ঠাকুরগাঁওয়ে নেসকোর শুভেচ্ছা উপহার বিতরণ

বীরগঞ্জে ৩ ক্লিনিক কে জরিমানা ও ১টি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা