Wednesday , 18 February 2026 | [bangla_date]

আটোয়ারীতে শহীদ দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের আটোয়ারীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবীর সভাপতিত্বে পরিষদের সম্মেলন কক্ষে সভা শুরু হয়। প্রস্তুতি মূলক সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা: মোঃ হুমায়ুন কবীর, কৃষি অফিসার মোঃ মোস্তাক আহমেদ, এলজিইডি প্রকৌশলী মো: ফয়সাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফজলুল হক, মধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মো:কামরুল হাসান, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান ও আটোয়ারী থানার প্রতিনিধি এস আই মো: রফিকুল ইসলাম। সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ পশিম উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম বজলুর রহমান জাহেদ, সাবেক সদস্য মো: আব্দুল্যাহেল বাকী, উপজেলা জামায়াতের আমির মো: ইউনুস আলী খান ও সেক্রেটারি মো: খাদেমুল ইসলাম, আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক মো: জাহেরুল ইসলাম প্রমূখ।
প্রস্তুতিমূলক সভায় বৃহস্পতিবার দিবাগত রাত ১২.০১ মিনিটে উপজেলা পরিষদে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও পরদিন সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করন এবং বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রভাতফেরী ও শহীদ মিনার বিষয়ের উপর চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ উল্লেখযোগ্য।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ উপবৃত্তি সম্পর্কিত ওরিয়েন্টেশন প্রশিক্ষণ

গ্রাম উন্নয়ন প্রচেষ্টার উদ্দ্যেগে ছাগল পালন প্রশিক্ষণ ও বিনামূল্যে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ

বীরগঞ্জ পৌরসভায় কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত।

নবরূপীর মাসিক আসরে বাবা-মেয়ের হৃদয়ের মুর্চ্ছনায় সঙ্গীত সন্ধ্যায় মুগ্ধ করে শ্রোতাদের

যে কোন সংকটে অসহায়দের পরমবন্ধু শেখ হাসিনা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে ধর্ষকের যাবজ্জীবন সশ্রম কারাদন্ডদেশ

বোদায় ১২ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে শীত আনন্দ উৎসব অনুষ্ঠিত

দিনাজপুরে সাংস্কৃতিক সংগঠন সমূহের অর্থ বরাদ্দ না পাওয়ায় স্মারকলিপি প্রদান

জাতীয় যুব জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ্যাড. লিয়াকত আলী বিএনপি-জামাত যেভাবে অগ্নিসন্ত্রাস শুরু করেছে তাতে জাতীয় নির্বাচন বানচাল করা যাবে না

বীরগঞ্জে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে