Friday , 20 February 2026 | [bangla_date]

আটোয়ারীতে সমবায়ীদের নিয়ে দিনব্যাপি ভ্রাম্যমান প্রশিক্ষণ

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে সমবায়ীদের নিয়ে দিনব্যাপি ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এবং জেলা সমবায় কার্যালয়ের সহযোগিতায় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দদের নিয়ে বুধবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ ভবনের ৫ম তলায় আইসিটি হলরুমে দিনব্যাপি ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ভ্রাম্যমান প্রশিক্ষণে সমবায় সমিতির খাতাপত্র লিখন ও হিসাব সংরক্ষণ সম্পর্কে আইন-বিধি অনুযায়ী সমবায় সমিতির জন্য ব্যবহার্য খাতাপত্রের বিবরণ এবং সংশ্লিষ্ট ধারা ও বিধির আলোচনা করেন প্রধান রিসোর্স পারসন ও উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। অন্যান্যদের মধ্যে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসার পঞ্চগড় মোঃ মোস্তফা কামাল, উপজেলা সমবায় অফিসার তেঁতুলিয়া মোঃ মামুন কবীর, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক হীতেন্দ্র নাথ বর্মন। কোর্স পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসের প্রশিক্ষক রেনেসা খানম, সহকারী কোর্স পরিচালক হিসেবে ছিলেন উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক পরিতোষ চন্দ্র রায়। প্রশিক্ষণে রাজস্ব খাতের আওতায় সমবায় সমিতি আইন ও বিধিমালা সম্পর্কে ধারনা, সমবায় ভিত্তিক উন্নয়নমূলক কর্মকান্ডের বিস্তৃতকরণ ও সমবায়ীদের দক্ষ জনগোষ্ঠী হিসেবে গড়ে তোলা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলার বিভিন্ন সমবায় সমিতির ২৫ জন সমবায়ী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা সমবায় কার্যক্রমের আধুনিকায়ন, সুশাসন ও আর্থ-সামাজিক উন্নয়নে সমবায়ের ভুমিকা নিয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। এসময় প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে ইউএনও রিপামনি দেবী বলেন, সমবায় আন্দোলনকে শক্তিশালী করতে হলে দক্ষ মানবসম্পদ গঠন জরুরী। এ ধরনের প্রশিক্ষণই মাঠ পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে মহা সমারোহে বর্ষবরণ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে স্বেচ্ছাসেবক লীগ নেতা’র পৌরমেয়র প্রার্থী হওয়ার ঘোষণা..!

জেলা মিশুক, বেবিটেক্সি, টিক্সিকার ও সিএনজি চালিত অটো রিক্সা মালিক সমিতির জেলা মিশুক, বেবিটেক্সি, টিক্সিকার ও সিএনজি চালিত অটো রিক্সা মালিক সমিতির মতবিনিময় সভা সভা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ে শিশু কিশোরদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা

মলমপার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়ে অচেতন সৌরাভ,  স্থানীয়দের সহায়তায় ঘরে ফেরা

মলমপার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়ে অচেতন সৌরাভ, স্থানীয়দের সহায়তায় ঘরে ফেরা

ঘরে বসেই নারীরা হয়ে উঠছে উদ্যোক্তা ৩ জন উদ্যোক্তাকে সম্মাননা

রাণীশংকৈলে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

দিনাজপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ২ লক্ষ টাকা জরিমানা

খানসামার নবাগত ইউএনও কামরুজ্জামান সরকারের যোগদান

ঠাকুরগাঁওয়ে মহান বিজয় দিবস উপলক্ষে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্প