Saturday , 14 February 2026 | [bangla_date]

আমরা প্রতিহিংসার রাজনীতি করবোনা, কাহাকেও প্রতিহিংসার রাজনীতি করতে দিবনা -ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়-১ আসনের ধানের শীষ মার্কার নব নির্বাচিত সংসদ সদস্য ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির নির্বাচন পরবর্তী নেতা-কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাত করছেন। এ সৌজন্য সাক্ষাতকারের অংশ হিসেবে শুক্রবার ( ১৩ ফেব্রুয়ারি) বিকেলে আটোয়ারী উপজেলা বিএনপি কার্যালয়ে সৌজন্য সাক্ষতে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, পঞ্চগড়-১ আসনে আটোয়ারী উপজেলার জনগণ গণতন্ত্রের প্রতিক ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করেছেন। এজন্য আমি এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আমি দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র আত্মার মাগফিরাত কামনা করছি। বক্তব্যে তিনি সবাইকে সতর্ক করে বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতি করবোনা এবং কাহাকেও প্রতিহিংসার রাজনীতি করতেও দিবনা। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র নেতৃবৃন্দ সহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চম দোল উপলক্ষে বীরগঞ্জে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত

পীরগঞ্জে বিরল প্রজাতির নীলগাই আটক

বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে খানসামায় বিএনপির লিফলেট বিতরণ

রাণীশংকৈলে হলুদ সরিষায় ছেয়ে গেছে মাঠ, বাম্পার ফলনে খুশি চাষি

দিনাজপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার পর মারধরে মারা গেলো যুবক

ফেনীতে পুলিশ-যুবক হাতাহাতি, ৩ পুলিশ সদস্য ক্লোজড

ঠাকুরগাঁওয়ে ১৪টি প্রতিমা ভাঙচুরের ঘটনায় বিচারের দাবিতে উদীচীর প্রতিবাদ সমাবেশ

কাহারোলে কান্তজীউ মন্দিরে দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

বীরগঞ্জে এবার এসএসসি পরীক্ষার্থী ৫ হাজার ১৭৮ জন

বোদায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন