Monday , 2 February 2026 | [bangla_date]

আমি নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে- প্রার্থী মনজুরুল ইসলাম

কাহারোল(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর-১ আসনের ধানের শীষ প্রার্থী আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম বলেছেন, আপনারা আমাকে আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে যদি নির্বাচিত করেন, তাহলে এলাকার রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, বেকারত্ব দূরীকরণ, শিক্ষার মান উন্নয়ন ও কারিগরী শিক্ষার মাধ্যমে দক্ষতা বৃদ্ধির জন্য দুই উপজেলায় একটি করে কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করা হবে এবং এই এলাকার কৃষকদের কষ্টে উৎপাদিত কৃষি পণ্যের ন্যায্য মূল্য পেয়ে থাকে এর জন্য যা যা করার প্রয়োজন তা করা হবে। তিনি গত ১ ফেব্রুয়ারি’২৬ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ঈশানপুর হাই স্কুল মাঠে রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে ধানের শীষের বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ খালেকুজ্জামান বাবু। সভায় অন্যদের বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, সাবেক সভাপতি এ্যাড. মোঃ আব্দুল মান্নান, উপজেলা পরিষদের সাবেক চেয়াম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী, জেলা বিএনপির অন্যতম সদস্য মোঃ আবুল হোসেন রাজা, উপজেলা মহিলা দলের সভাপতি মোছাঃ শামীমা পারভীন রনি, রামচন্দ্রপুর ইউপি বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনারুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অলিউর রহমান প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
দিনাজপুরে বসতঘরে আগুনে  পুড়ে বৃদ্ধার মৃত্যু

দিনাজপুরে বসতঘরে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

আটোয়ারীতে কৃতি শিক্ষার্থীদের কুইন্স কলেজের পক্ষে সংর্বধনা

নব নির্বাচিত কার্যকরি কমিটির কর্মকর্তাদের নাম ঘোষনা রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের ৫০তম এজিএম মুলতবি

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত সাইকেল আরোহী আলম হোসেন পরিবারের মাঝে খাদ্রসামগ্রী বিতরণ

পীরগঞ্জে উপজেলা যুবদলের ঈদসামগ্রী বিতরণ

চিরিরবন্দরে ইঁদুর নিধনে জনপ্রিয় হয়ে উঠছে বাঁশের ফাঁদ

বীরগঞ্জে ১০ লাখ টাকা ব্যয়ে হরিবাসর মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

হাবিপ্রবি’তে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খান আর নেই

রমজানের এক মাস আগেই বীরগঞ্জের বাজারে বেড়েছে প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম