দিনাজপুরে কসবা আলামিয়া মাদরাসা ও এতিমখানা-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা, হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ আসর মাদরাসা মিলনায়তনে আয়োজিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি শিল্পপতি সহিদুর রহমান পাটোয়ারি মোহনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহবুব আহমেদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদরাসার মুহতামিম মাওলানা নুর আলম। সাধারণ সভায় মাদরাসার বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী মোঃ নুর ইসলাম তুষার।
এসময় বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সভাপতি ও সদর উপজেলার বিএনপি সভাপতি এবং আস্করপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য ও জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, চেম্বারের পরিচালক মোস্তফা কামাল মিলনসহ অন্যান্যরা। হাফেজ ছাত্রদের পাগড়ী পরিয়ে দেন বিশিষ্ট আলেমে দ্বীন বগুড়া জামিল মাদরাসা-এর নায়েবে তা’লিমাত আলহাজ্ব মাওলানা সহিদুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মণ্ডল বকুল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রুবেল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নুরনবী ইসলাম শুভ, অত্র মাদরাসার সাবেক মুহতামিম ও হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর অন্যতম নেতা হাফেজ মাওলানা রেজাউল ইসলামসহ মাদরাসা পরিচালনা কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে প্রধান অতিথি সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি অনুষ্ঠানস্থলে পৌঁছালে মাদরাসা কমিটি ও এলাকাবাসীর পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


















