Friday , 6 February 2026 | [bangla_date]

ইজিবাইকের লাইসেন্স ও পৌরসভার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

দিনাজপুর পৌরসভা কর্তৃক গৃহীত একটি বিতর্কিত সিদ্ধান্তকে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার শহরে ইজিবাইক চালকরা সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ধর্মঘট পালন করেছে।
বিক্ষোভকারীরা এই সময় শহরে ইজিবাইক চলাচল বন্ধ করে দেয়। একইসাথে,ব্যাটারিচালিত ইজিবাইক ও সমজাতীয় থ্রি-হুইলারগুলোর জন্য সুনির্দিষ্ট নীতিমালা চূড়ান্ত করে সেগুলোর দ্রুত নিবন্ধন, রুট পারমিট এবং চালকদের জন্য বিআরটিএ (ইজঞঅ) কর্তৃক ড্রাইভিং লাইসেন্স প্রদানের জোর দাবি জানিয়েছে আন্দোলনকারীরা।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট’ এবং ‘রিকশা, ব্যাটারি রিকশা, ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ, দিনাজপুর জেলা শাখা’ যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
সংগঠন এর পক্ষ থেকে দুটি প্রধান দাবি পেশ করা হয়: কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগ্রাম পরিষদের সদস্য সচিব জনক রায়, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সদস্য সচিব (বাসদ) আব্দুল্লাহ আল মুহিত,অটো রিকশা ইজিবাইক সংগ্রাম পরিষদের সদস্য সচিব মাহাবুর হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও