বুধবার দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের উত্তর গোপালপুর দূর্গা শিব মন্দির প্রাঙ্গন প্রতি বছরের ন্যায় এবারও ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের শুভ জন্মতিথি পূজা ও উৎসব উপলক্ষে বিশেষ পূজা অর্চনা, শ্রী রামকৃষ্ণ দেবের উপর রচিত কবিগান ও নরনারায়ণ সেবা এবং রাতে আলোচনা সভা অনুষ্ঠিত।
উত্তর গোপালপুর পূজা কমিটির সভাপতি বাবু অজিত অধিকারীর সভাপতিত্বে ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৯১তম জন্মতিথি (বর্ধিত) বিশেষ পূজা সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। পূজা অর্চনা ও হোম পরিচালনা করেন পুরোহিত শ্রী নীলাচর চক্রবর্তী। সকাল ১১টায় শ্রী রামকৃষ্ণে পরমহংসদেবের উপর রচিত ধর্মীয় কবিগান পরিবেশন করেন কবি আল নির্মল সরকার ও সপন সরকার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কমিটির আপন চন্দ্র রায়, শ্রী মিহির চন্দ্র রায়, তজেন রায় ও সিদ্ধার্থ রায়। সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন রামকৃষ্ণ আশ্রম দিনাজপুরের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিভাত্মানন্দ মহারাজ। প্রধান ধর্মীয় আলোচ্যক হিসেবে বক্তব্য রাখবেন চট্টগ্রাম রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দ মহারাজ। সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ৪নং শেখপুরা বিএনপি এর সভাপতি মোঃ আজগার আলী, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা: আশুতোষ দেব শর্মা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রনালয় এর সহকারী প্রকল্প পরিচালক জগদীপ চন্দ্র রায়।


















