Thursday , 19 February 2026 | [bangla_date]

ওয়ার্ল্ড ভিশনের উদ্দ্যোগে বাল্য বিবাহ ও শিশু শ্রম মুক্ত দিনাজপুর উপজেলা ঘোষনার লক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা

বুধবার বালুবাড়ি পল্লীশ্রী মিলনায়তনে দিনাজপুর এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বাল্যবিবাহ ও শিশু শ্রম মুক্ত দিনাজপুর উপজেলা ঘোষণা করার লক্ষে দিনাজপুরের সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এরিয়া কো-অডিনেশন অফিস এর সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরীফিকেশন এর সভাপতির বক্তব্যে বলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ একটি আন্তর্জাতিক ত্রান, উন্নয়ন এবং এ্যাডভোকেশী সংস্থা। শিশু ও তার পরিবার এবং সমাজ থেকে দারিদ্র এবং অন্যাযতা দূর করে শিশুদের জীনে পরিপূর্ণতা আনায়নের লক্ষ্যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ^ব্যাপী দরিদ্রতম ও সবচেয়ে দুর্দশাগ্রস্থ শিশু এবং সমাজের জন্য সেবা প্রদানে নিবেদিত একটি সংগঠন। তারই আলোকে ইতি মধ্যে দিনাজপুর সদর উপজেলার ১০ টি ইউনিয়ন ও পৌরসভায় বিভিন্ন পর্যায়ের জনগণকে বাল্য বিবাহ ও শিশুশ্রম মুক্ত দিনাজপুর উপজেলা ঘোষণা করার লক্ষে গন মাধ্যম কর্মীদের যথেষ্ট ভূমিকা রয়েছে। আমরা বলছি না যে একদিনে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত দিনাজপুর উপজেলা হবে। আমরা সবাই মিলে এই ব্যাপারে সকলকে সচেতন হলে একদিন দিনাজপুর বাল্যবিবাহ ও শিশু শ্রম মুক্ত উপজেলা হবে। সঞ্চালকের দায়িক্ত পালন করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নর্দান বাংলাদেশ ক্লাস্টারের কো-অডিনেটর, ফিল্ড কমিউনিকেশন আলভী হোসাইন।
মুক্ত আলোচনা করেন সাংবাদিক নুরুল হুদা দুলাল, রতন সিং, খাদেমুল ইসলাম, মোঃ রিয়াজুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, রস্তম আলী মন্ডল, আব্দুর রাজ্জাক, শাহারিয়ার হিরু, সুলতান মাহামুদ, শাহিন হোসেন, রেজাউল করিম রঞ্জু।
আয়োজকরা আরো জানায় বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত দিনাজপুর উপজেলা ঘোষণা করতে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এই ব্যাপারে সাংবাদিকদের যথেষ্ট ভূমিকা রয়েছে । আসুন, সবাই মিলে আগামীতে দিনাজপুর সদর উপজেলাকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করতে পারি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খানসামার সহজপুর দাখিল মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা স্থগিতের দাবিতে মানববন্ধন

বীরগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে স্পন্দন ফার্মেসী এন্ড ইনসুলিন কর্ণার উদ্বোধন করলেন মনোরঞ্জন শীল গোপাল এমপি

২/৩ দিনের মধ্যে শৈত্যপ্রবাহ আসছে ! দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১১.৮ ডিগ্রি সেলসিয়াস

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আর নেই

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গাড়ি চোর চক্রের মূলহোতা রাজ্জাক গ্রেপ্তার!

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু, শনাক্ত ১৬৮৩

ঠাকুরগাঁওয়ে জামাইয়ের রহস্যনজক মৃত্যুর ঘটনায় বউ-শাশুড়ী গ্রেফতার

জামতলী যুব উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ এর লভ্যাংশের অর্থ বিতরণ

দিনাজপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী আলোচনা সভা