মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি!! বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডঃ শফিকুর রহমান কর্তৃক কর্মজীবী নারী সম্পর্কে অশ্লীল মন্তব্য করার প্রতিবাদে ৫ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে দিনাজপুরের বোচাগঞ্জে ঝাড়ু মিছিল করেছে সচেতন নারী সমাজ। বিকাল ৩টায় সেতাবগঞ্জ বড়মাঠ থেকে প্রায় ৩শতাধিক নারী একত্রিত হয়ে এই ঝাড়ু মিছিল বের করে। ঝাড়ু মিছিলে নারী চায় হিস্যা, জামাত বলে বেশ্যা, এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা নেতার আইডি হ্যাক, জাগো নারী সমাজ, রাজাকারের সর্বনাশসহ বিভিন্ন ধরনের স্লোগান দেয় নারী নেত্রীরা। মিছিলটি সেতাবগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেতাবগঞ্জ প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন। উপজেলা মহিলা দলের আহ্বায়িকা মোছাঃ মনোয়ারা লিয়াকত, পৌর মহিলা দলের আ
হবায়িকা নার্গিস বেগম, মহিলা দল নেত্রী শামীমা চৌধুরী, রাশেদা বেগম প্রমুখ। নারীরা বলেন, ইসলামে নারীদের সম্মান দেয়া হয়েছে। নারীরা হচ্ছে মায়ের জাতি। ডঃ শফিকুর রহমান একজন ইসলামী নেতা। তিনিও একজন নারীর গর্ভে জন্ম নিয়েছেন। নারীর গর্ভে জন্ম নিয়ে কিভাবে তিনি কর্মজীবী নারীদের নিয়ে এ ধরনের অশ্লীল মন্তব্য করতে পারেন। আমরা পরিষ্কারভাবে বলতে চাই কর্মজীবী নারী সম্পর্কে অশ্লীল মন্তব্যকারী ডাঃ শফিকুর রহমানকে অবিলম্বে নারী জাতির কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় নারী সমাজের আন্দোলন আরো বেগবান হবে।
ক্যাপশনঃ-কর্মজীবী নারী সম্পর্কে জামায়াতের আমিরের অশ্লীল মন্তব্যের প্রতিবাদে দিনাজপুরে বোচাগঞ্জে ৫ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঝাড়ু মিছিল করেছে সচেতন নারী সমাজ। ছবি-প্রতিনিধি


















