Sunday , 22 February 2026 | [bangla_date]

কাহারোলে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

দিনাজপুরের কাহারোল উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস যথাযথভাবে পালন করা হয়। একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম কাহারোল উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা ও সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী, কাহারোল থানার অফিসার ইনচার্জ রোমেল বড়ুয়া ও প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু সরফরাজ হোসেন। এরপর পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, কাহারোল উপজেলা বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠন, কাহারোল থানা উপজেলা প্রকৌশলী অফিস, উপজেলা শিক্ষা অফিস, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মধ্যমে ভাষা শহীদদের স্মরণ করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ১ মিনিট নীরবতা পালন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে স্মার্ট লাইভস্টক সার্ভিস কমপ্লেক্স উদ্যোক্তা উন্নয়নে ও খামারীদের সেবায় ব্যাপক সাড়া জাগিয়েছে

নিজে কাঁদলেন, সবাইকে কাঁদালেন বিদায়ী প্রধান শিক্ষক আঞ্জুয়ারা বেগম আলো

বাংলাদেশে আজ করোনায় মৃত্যুহীন দিন

ঠাকুরগাঁওয়ে করোনাকালের বাংলা বর্ষবরণ

ঠাকুরগাঁওয়ে “স্বপ্ন পূরণে”র ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সাঈদীর মৃত্যুতে শোক: পীরগঞ্জে ৩ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

দিনাজপুরে খড়ের গাদা থেকে যুবকের মরদেহ উদ্ধার

হিলিতে সাংবাদিকদের সাথে জামায়াত প্রর্থীর মতবিনিময়

ঠাকুরগাঁও শহরের গাছে পাখিদের গ্রাম

বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসকে ধ্বংস করেছে কেয়ারটেকার সরকারকে যখন নিষিদ্ধ করা হয়েছে -পঞ্চগড়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান