Wednesday , 25 February 2026 | [bangla_date]

কাহারোলে উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভায় দুই উপজেলার উন্নয়ন করে একটি নতুন শহরে পরিনত করতে চাই-এমপি মনজুরুল ইসলাম

কাহারোলে উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভায়
দুই উপজেলার উন্নয়ন করে একটি নতুন শহরে
পরিনত করতে চাই-এমপি মনজুরুল ইসলাম
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম বলেছেন, সততা, দক্ষতা, ন্যায় ভিত্তিক ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে চাই। সকলের প্রচেষ্টায় বা আন্তরিকতার মধ্য দিয়ে দুই উপজেলার উন্নয়ন করতে হবে এবং বীরগঞ্জ-কাহারোল উপজেলাকে উন্নয়ন করে একটি নতুন শহরে পরিনত করতে পারি, সেইদিকে লক্ষ্য রেখে আমাদেরকে একসাথে কাজ করে যেতে হবে। এর পাশাপাশি সমাজকে মাদক ও সন্ত্রাস, চাঁদাবাজিমুক্ত হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগীতা কামনা করছি।
তিনি সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে নব-নির্বাচিত সাংসদ আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলামকে সংবর্ধনা ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন। উপজেলা নির্বাহী অফিসার মোকালেদা খাতুন মীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ মোঃ সরফরাজ হোসেন, উপজেলা প্রকৌশলী ফিরোজ আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ আনিছুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আনিছুর রহমান, কাহারোল থানা অফিসার ইনচার্জ(ওসি) রোমেল বড়ুয়া, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশাসহ উপজেলা পর্যায়ের সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ বক্তৃতা করেন। প্রধান অতিথি মতবিনিময় সভার পূর্বে দুপুর ১টার দিকে উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের সুন্দইল গ্রামের বিএনপির নেতা মোঃ আবুল হোসেন রাজার বাড়ির সংলগ্ন ঈদগাহ মাঠের উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে পৃথক সড়ক দূঘটনায় নিহত-২জন, আহত-২জন

রাণীশংকৈলে শিক্ষকদের দাবি বাস্তবায়নে কর্মবিরতি

বোদায় আমনের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসির ঝিলিক

ঠাকুরগাঁওয়ে পুলিশের উদ্যোগে মাদকদ্রব্য উদ্ধার সহ ১১ জন গ্রেপ্তার

বীরগঞ্জে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

ঘোড়াঘাটে নিজের পাতানো বিদ্যুতায়িত ফাঁদে পড়ে খামারীর মৃত্যু

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি সংসদে

বীরগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মত বিনিময় সভায় বাইসাইকেল ও রোগীদের মাঝে চেক বিতরণ

শিক্ষার্থীদের বিক্ষোভ রাণীশংকৈলে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে শিক্ষার্থীর অনশন

সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে তেঁতুলিয়ায় ১১ নারী আটক