Monday , 9 February 2026 | [bangla_date]

কাহারোলে ধানের শীষ প্রার্থী মনজুরুলের বিশাল নির্বাচনি জনসভা সড়ক, মসজিদ, মন্দির, কবরস্থান, শ্মশানঘাটসহ কাঁচা রাস্তাগুলোর উন্নয়নের প্রতিশ্রুতি

কাহারোল(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর-১ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি’২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে যদি আমি নির্বাচিত হলে কাহারোলবাসীর প্রাণের দাবি বাইপাস সড়ক নির্মাণ ও পৌরসভা ঘোষণা করা, মসজিদ, মন্দির, কবরস্থান শ্মশানঘাট, কাঁচা রাস্তাগুলো পাকা করন ও উন্নয়ন এবং রাস্তাগুলো ভেঙ্গে না যায় সেজন্য টেকসই উন্নয়ন করা হবে ভবিষ্যতে যেন নষ্ট না হয় এবং দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলাসহ বিভিন্ন প্রতিশ্রুতির কথা উল্লেখ করে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে ফ্যামিলি কার্ড ও দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হবে। তাই আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয় করার জন্য ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি’২৬) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলা সদরের ধানহাটি মাঠ প্রাঙ্গনে নির্বাচনি জনসভায় এসব কথা বলেন। উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত বিশাল নির্বাচনি জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী, উপজেলা মহিলা দলের সভাপতি মোছাঃ শামীমা পারভীন রনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক যথাক্রমে মোঃ রেজাউল ইসলাম ও মোঃ মতিয়ার রহমান মতি, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ সাদেকুল ইসলাম সাদেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ অলিউর রহমান, মুকুন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান, রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবু তালেবসহ উপজেলা-ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। জনসভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মোঃ জুয়েল রানা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

নিজপাড়া -১ প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েল চুরি,ভয়াবহ অগ্নিকান্ড

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুরে নারী ক্লাব ও প্রেসক্লাব সদস্যদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে

রাণীশংকৈলে সাত মাসের শিশু কন্যা সহ দম্পতির বিষপান, মারা গেল শিশুটি !

ঠাকুরগাঁওয়ে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের উপজেলা পর্যায়ের গ্রীষ্মকালীন ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

রাণীশংকৈল পাইলট স্কুলে বাংলাদেশ শিক্ষক সমিতির আয়োজনে বিদায়-বরণ অনুষ্ঠান

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই দেশের উন্নয়ন স্বপ্ন নয়, বাস্তবে রুপ নিয়েছে —–হুইপ ইকবালুর রহিম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে আ’লীগের মনোনয়ন পেলেন যারা

হারভেস্টার মেশিন এখন কৃষকের গলার কাঁটা !