Wednesday , 11 February 2026 | [bangla_date]

কাহারোলে ১১ হাজার ৬২০ হেক্টর জমিতে ভূট্টা চাষাবাদে লক্ষ্যমাত্রা নির্ধারণ

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের কাহারোলে ভুট্টা চাষাবাদের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৬২০ হেক্টর জমিতে। অত্র কাহারোল উপজেলা ৬টি ইউনিয়নে এবার ভূট্রা চাষে লক্ষ্যমাত্রা নির্ধারণ ও এবছর ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন ভুট্টা চাষীরা। তবে শীর্তের প্রকোপ কম থাকা সঠিক সময়ে বৃষ্টি রোদ্রের প্রখরতা না থাকায় ভূট্রার ফলন ভালো হওয়ার আশা করছেন কৃষকরা। আবহাওয়া অনুকুলে থাকায় এবছর ভূট্রা চাষে ঝুঁকে পড়েছেন উপজেলার অধিকাংশ কৃষকরা। এবার ভূট্টার বাম্পার ফলনে আশাবাদী তারা। অনুকুল আবহওয়া ও আধুনিক কৃষি প্রযুক্তিতে আগ্রহ সৃষ্টি হওয়ায় সল্প খরচে যথাসময়ে কৃষকেরা এবছর ভূট্টার বাম্পার ফলন পাবেন বলে আশা করছেন চাষীরা। ভূট্টা চাষাবাদের খরচ কম অথচ ফলন ও দাম বেশী পাওয়ায় গত বছরের মত এবছরও ভূট্টা চাষে কৃষকেরা আগ্রহ দেখাচ্ছেন। গত বছর বাজারে ভূট্টার দাম বেশী পাওয়ায় বিভিন্ন এলাকায় কৃষকরা ভূট্টা চাষ বেশী হয়েছে। তবে গতবছরের চেয়ে এবছর কিছুটা কম ভূট্টা চাষাবাদ করা হয়েছে। ভূট্টা চাষাবাদের মাধ্যমে পাল্টে যাচ্ছে এই উপজেলার মানুষের জীবন যাত্রার মান। উপজেলা কৃষিবিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসমে উপজেলায় ১১ হাজার ৬২০ হেক্টর জমিতে ভূট্টা চাষাবাদে লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। আলু উত্তোলনের পর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে কৃষি বিভাগ আশা করছেন। গত বছর প্রতি হেক্টর জমিতে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল ১ লক্ষ ৩৯ হাজার ৪৪০ মেট্রিক টন ভূট্টা। উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের কাজি কাটনা গ্রামের কৃষক মোঃ সাইদুল ইসলাম জানান, আমাদের এখানে ধানের চাষ বেশী । তবে ভূট্টা চাষাবাদে লাভজনক হওয়ায় এবছর নতুন করে ভূট্টা চাষ শুরু করেছি। একই এলাকার আরেক কৃষক মোঃ শরীফ উদ্দীন বলেন, ভূট্টা চাষাবাদ করে কৃষকরা লাভবান হয়, তাই ভূট্টা চাষাবাদের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই উপজেলায়। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ধান চাষে খরচ বেশী লাভ কম হওয়ায় আমরা ভূট্টা চাষাবাদে আগ্রহ হয়েছি। তবে, সার, কীটনাশকের মুল্য যদি সহনীয় পর্যায়ে থাকতো তাহলে লাভ আরও বেশী হতো। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহিদুর রহমান জানান, ভূট্টা সহ নানা ধরনের ফসল উৎপাদনে আমরা কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করছি। কৃষকেরা যেন সহজে কৃষি উপকরণ পায় সেই জন্য বীজ, সার, কীটনাশক ও জ্বালানি তেলের জন্য স্বার্বক্ষনিক মনিটরিং করে আসছি। এবছর বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে ভূট্টার। উপজেলায় ভূট্টা চাষাবাদের মাধ্যমে কৃষকরা কৃষিতে বিপ্লব ঘটানোর চেষ্টা করছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে ওএমএস’র চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

ম্যারাডোনার কফিন খুলে সেলফি, চাকরি হারালেন কর্মী

চেহেলগাজী ইউনিয়নে বেগম খালেদা জিয়ার নির্বাচন উপলক্ষ্যে জনসভায় বক্তারা সদর আসনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিপুল ভোটে বিজয়ী হবে

রাণীশংকৈলে ৩হাজার পিচ ইয়বা সহ গ্রেফতার-৪

ঘোড়াঘাটে ইউক্যালিপটাস গাছের চারা উৎপাদন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

রাস্তার পাশে বাটিতে লিচুর পসরা, বিক্রেতা শিশুরা

ইয়াসমীন ট্রাজেডীর ২৭ বছর পূর্তি ও সামু, কাদের, সিরাজসহ নিহতদের স্মরণে আয়োজিত ‘স্মরণ সভায়’ এমপি গোপাল

রাণীশংকৈলে ৭মার্চের ঐতিহাসিক ভাষণ শীর্ষক আলোচনা ও পুরস্কার বিতরণ

চিরিরবন্দরে এনসিপি’র উপজেলা সমন্বয় কমিটি গঠন

ঠাকুরগাঁওয়ে আদিবাসী ও দলিতদের নিয়ে মতবিনিময় সভা