Tuesday , 3 February 2026 | [bangla_date]

কোলন ক্যান্সারে আক্রান্ত বন্ধুর পাশে দাঁড়ালো সিগনেচার ’৯৪

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥বন্ধুত্ব কেবল আনন্দ বা স্মৃতির সম্পর্ক নয়; বিপদে বন্ধুর পাশে দাঁড়ানোই প্রকৃত বন্ধুত্বের পরিচয়। এই মানবিক উদাহরণ স্থাপন করেছে বন্ধুদের সংগঠন সিগনেচার এসএসসি ’৯৪। কোলন ক্যান্সারে আক্রান্ত বন্ধু মোঃ রুহুল আমীনের চিকিৎসায় সংগঠনের তহবিল থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত থেরাপি গ্রহণ রুহুল আমীনের জন্য অত্যন্ত জরুরি। তবে চিকিৎসার ব্যয় তার পরিবারকে অর্থনৈতিকভাবে চরম চাপের মধ্যে ফেলেছে। এমন পরিস্থিতিতে বন্ধুকে একা না রেখে পাশে দাঁড়ানোর মানবিক সিদ্ধান্ত নেয়া হয়।
শনিবার সন্ধ্যা ৮টায় দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ড, আরাফাত হোটেল সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ শামীম আকতার সজীব এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ কাঞ্চন।
সভায় বন্ধুদের দেওয়া অর্থ কেবল সাংগঠনিক কাজে নয়, বরং মানবিক কার্যক্রম এবং দরিদ্র, অসহায় মানুষের সহায়তায় ব্যয় করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। এর অংশ হিসেবে ক্যান্সারে আক্রান্ত রুহুল আমীনের চিকিৎসায় সহায়তা প্রদান করা হয়েছে। সভায় টাকার ছবি খাম সহ তুলে দেখানো হয়, যা বন্ধুত্ব ও মানবিকতার জীবন্ত সাক্ষ্য হিসেবে তুলে ধরা হলো।
সাধারণ সভায় এছাড়াও ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভা ও বনভোজনের আয়-ব্যয় পর্যালোচনা এবং অস্ট্রেলিয়া প্রবাসী উপদেষ্টা নুরুল হক বাবু’র বাংলাদেশ সফর উপলক্ষে সংবর্ধনার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতি মোঃ শামীম আকতার সজীব বলেন,“সিগনেচার ’৯৪ আমাদের কাছে একটি সংগঠন নয়, এটি বন্ধুত্বের পরিবার। বন্ধুর বিপদে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বন্ধুদের দেওয়া প্রতিটি টাকা মানবিক কাজ ও অসহায় মানুষের কল্যাণে ব্যয় করা হয়, এবং ভবিষ্যতেও আমরা এ ধারা অব্যাহত রাখব।
রুহুল আমীন আবেগাপ্লুত কণ্ঠে বলেন, চিকিৎসার খরচ নিয়ে যখন আমি দিশেহারা, বন্ধুরা যেভাবে পাশে দাঁড়িয়েছে, তা শুধু আর্থিক সহায়তা নয়। এটি আমাকে বেঁচে থাকার নতুন সাহস দিয়েছে।
সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা মোঃ নুরুল হক বাবু, মোতাহার হোসেন, আব্দুর রহমান, সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, আসাদুজ্জামান চৌধুরী মামুন, সোহেল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেরম্ব রায়, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল আলম বাবুল, দপ্তর সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক সম্পাদক নার্গিস বেগম কেয়া, প্রাথমিক সদস্য রুস্তম আলী, লাকি বেগমসহ অন্যান্য সদস্যরা।সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সভা শেষ হয়, যেখানে সংগঠনের কার্যনির্বাহী কমিটি, উপদেষ্টা পরিষদ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ভর্তি পরীক্ষায় ইমার্জেন্সি বাইক সার্ভিস দেবে হাবিপ্রবি ছাত্রদল

বীরগঞ্জে নিত্যপণ্যের দাম বৃদ্ধি

বীরগঞ্জে নিত্যপণ্যের দাম বৃদ্ধি

একদিনেই ১০টি নরমাল ডেলিভারী নরমাল ডেলিভারিসহ সেবায় পাল্টেছে চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্স

দিনাজপুর এলজিইডি ভবনে অ’গ্নি’কা’ন্ড, পু’ড়েছে নথিপত্র

কাহারোলে আগাম জাতের ভূট্রা চাষে ব্যাস্ত চাষীরা

বীরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

২৯৩ ফেন্সিডিল মোটরসাইকেলসহ পীরগঞ্জের জাহিদ হাসান র‍্যাবের হাতে গ্রেফতার

পীরগঞ্জে সামাজিক নিরাপত্তা ভাতা প্রদান বিষয়ক মতবিনিময় সভা

বোদায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

প্রধান শিক্ষক আনছারুল হকের মৃত্যুতে বাশিস এর শোক