দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুরের খানসামা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ বালু ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস।
বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খানসামা উপজেলার জয়গঞ্জ ডাঙাপাড়া এলাকায় আত্রাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সময় তাদের আটক করা হয়। পরে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর ১৫ ধারা অনুযায়ী প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন- খানসামা উপজেলার জয়গঞ্জ ডাঙাপাড়া এলাকার মনতাজ আলীর ছেলে মামুন ইসলাম (২৪), ছলেমান ইসলামের ছেলে মাহফুজ ইসলাম (২১), চয়ন আলীর ছেলে ফারুক হোসেন (৩৩), নজরুল ইসলামের ছেলে নজিমুল ইসলাম (৩০), সলিক দাসের ছেলে কাঞ্চন দাস (২৫) এবং আব্দুল কাদেরের ছেলে ফারুক ইসলাম (৩৬)।
খানসামা সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়ন
















