Tuesday , 3 February 2026 | [bangla_date]

খানসামায় প্রিজাইডিং অফিসার ও সহকারী অফিসারদের প্রশিক্ষণ

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ প্রশিক্ষণে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার হিসেবে বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
রবিবার (১ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে খানসামা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে এই প্রশিক্ষণ হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি। এসময় আরো বক্তব্য রাখেন দিনাজপুরের পুলিশ সুপার জেদান আল মুসা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাজ উদ্দিন, খানসামা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার কামরুজ্জামান সরকার সহ জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনী বিধিমালা ও আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ পালন উদ্বোধনকালে সিভিল সার্জন “তোমরা দেশের ভবিষ্যৎ, আগামী দিনে তোমাদের নেতৃত্বে দেশ পরিচালিত হবে”

ঐতিহাসিক গোর-এ শহীদ বড়মাঠে দেশের বৃহত্তম ঈদ জামাতে মুসল্লিদের ঢল

খেলাধুলায় সুস্থ মনের বিকাশ ঘটবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

আটোয়ারীতে এনজিও এমকেপি’র আয়োজনে মিডিয়া ক্যাম্পেইন

রাণীশংকৈলে ১৫ আগস্ট উপলক্ষ্যে গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপণ

ঠাকুরগাঁওয়ে আধুনিক সদর হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা

৬০ বছর পর একসঙ্গে স্কুলের মাঠে সহপাঠী ও সিনিয়র-জুনিয়র

সরকারি হাট-বাজার ইজারায় মূল্য নির্ধারণের নতুন পদ্ধতি

পঞ্চগড়ে জিটুপি পদ্ধতিতে ভাতা প্রদান বিষয়ক সেমিনার

হরিপুর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভা অনুষ্ঠিত